1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

স্কুলে মঙ্গল শোভাযাত্রার নির্দেশনা চ্যালেঞ্জ করে রিট

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২২১ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // দেশের সব স্কুলে পহেলা বৈশাখের দিন মঙ্গল শোভাযাত্রাসহ বৈশাখী উৎসব পালনের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর যে নির্দেশনা দিয়েছে তার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। পাশাপাশি এই চিঠির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে।

রাজধানীর মনিপুর স্কুলের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক খালিদ জাহান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বৃহস্পতিবার এ রিট করেন।

রিটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চিঠি কেন বেআইনি ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

শিক্ষা সচিব, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সহকারী পরিচালককে এতে বিবাদী করা হয়েছে। রিটকারীর পক্ষে শুনানি করবেন আইনজীবী মো. অজিউল্লাহ ও আজিম উদ্দিন পাটোয়ারি।

আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারি বলেন, ‘সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে স্কুলের প্রতি একটি চিঠি দেয়া হয়, যেখানে প্রতিটি স্কুলে পহেলা বৈশাখের দিন মঙ্গলশোভাযাত্রা পালনের নির্দেশনা দেয়া হয়েছে। আমরা এই চিঠি চ্যালেঞ্জ করে রিট করেছি।’

তিনি বলেন, ‘পহেলা বৈশাখের দিন যে মঙ্গলশোভা যাত্রা করা হয়, দেশের আলেম সামজের মতামত অনুসারে তা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। যেহেতু মঙ্গল শোভাযাত্রা পালনের বিষয়ে একটি ধর্মের লোকদের আপত্তি রয়েছে সুতরাং এটা পালনে সরকার বাধ্যবাধকতা দিতে পারে না। এই কারণে বিষয়টি সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত্র অনুচ্ছেদ ১২ ও ৪১ এ উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার সাথেও সাংঘর্ষিক।’

রিটটি বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীর ও বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে।

গত ১১ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক স্বাক্ষরিত একটি চিঠি সব স্কুল বরাবর দেয়া হয়।

চিঠিতে বলা হয়, নববর্ষ ১৪৩০ উদযাপন অনুষ্ঠান আবশ্যিকভাবে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে। সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসব মুখর পরিবেশে ও যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উৎযাপন করবে।

এতে বলা হয়, ইউনোস্কো কর্তৃক মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ ইনটেনজিবল কালচারাল হেরিটেজ-এর তালিকায় অন্তর্ভুক্তি করার বিষয়টি গুরুত্বসহকারে প্রচার করতে হবে। সকালে আবশ্যিকভাবে শিক্ষার্থীদের নিয়ে র‌্যালি করতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ