1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

রোনালদোকে পেছনে ফেলে যে রেকর্ড গড়লেন মেসি

  • প্রকাশিত : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২৮২ 0 সংবাদ টি পড়েছেন
স্পোর্টস ডেস্ক // পিএসজির এক ম্যাচে দুয়ো শুনেছেন তো পরের ম্যাচেই নায়ক তকমা পেলেন লিওনেল মেসি। লিগ ওয়ানের ম্যাচে নিসের বিপক্ষে পিএসজির ২-০ ব্যবধানের জয়ে একটি গোল করার পাশাপাশি অন্য গোলে সহায়তা করেন তিনি।

ম্যাচের ২৬তম মিনিটে পিএসজির প্রথম গোলটি করেন মেসি। আর দ্বিতীয়ার্ধের ৭৬তম মিনিটে সার্জিও রামোসের গোলে করেছেন অ্যাসিস্ট। এই দুটি গোলই মেসিকে পৌঁছে দিয়েছে অন্য এক উচ্চতায়। রেকর্ড গড়েছেন দুটি।

এলএমটেন এখন ইউরোপে খেলা ফুটবলারদের মধ্যে ক্লাব ফুটবলে সর্বোচ্চ গোল করা খেলোয়াড়। বতর্মানে এই তারকার গোলসংখ্যা  ৭০২।  ৮৪৬ ম্যাচে এই গোলসংখ্যা তার। এই গোলসংখ্যায় আবার মেসি একটি জায়গায়া ছাড়িয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। রোনালদোর ইউরোপের ফুটবলে গোলসংখ্যা ৭০১। গোলগুলো করতে রোনালদোকে খেলতে হয়েছে ৯৪৯ ম্যাচ।

রোনালদো এখন ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন। তাই আপাতত মেসিকে ছাড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই সিআর সেভেনের।

এদিকে নিসের বিপক্ষে মাঠে নামার আগপর্যন্ত ক্লাব ফুটবলে মেসির গোলে অবদানের সংখ্যা ছিল ৯৯৮। কাল নিজে গোল করে প্রথমে সেটিকে ৯৯৯ নিয়ে যাওয়ার পর রামোসকে দিয়ে এক গোল করিয়ে স্পর্শ করেছেন ১০০০ গোলে অবদান রাখার মাইলফলক। নিস ম্যাচ শেষে ক্লাবের হয়ে মেসির গোলসংখ্যা ৭০২ এবং অ্যাসিস্ট ২৯৮টি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ