1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

রাগে ফোন গিলে ফেললেন তরুণী, এরপর…

  • প্রকাশিত : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২০৯ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // ভাইয়ের সঙ্গে ঝগড়া বাধে। এতে একপর্যায়ে রাগে ১৮ বছর বয়সী এক তরুণী চীনা এক মুঠোফোন গিলে ফেলে। ভারতের মধ্য প্রদেশের ভিন্দ জেলায় গত শুক্রবার ঘটেছে এ ঘটনা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

প্রতিবেদনে বলা হয়েছে, ফোন গিলে ফেলার পর দ্রুত ওই তরুণীকে গোয়ালিয়রের জয়আরোগ্যা হাসপাতালে (জেএএইচ) নিয়ে যাওয়া হয়। এর পর চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে তার পেট থেকে মুঠোফোনটি বের করে আনেন।

এক চিকিৎসক বলেছেন, দুই ভাইবোনের ঝগড়ার কারণে এ ঘটনা ঘটেছে। ঝগড়ার সময় ওই তরুণীর রাগ এমন পর্যায়ে পৌঁছেছে এতে তিনি মুঠোফোন গিলে ফেলেন। এমন কাণ্ডে তরুণীর পরিবার তৎক্ষণাৎ উদ্বিগ্ন হয়ে পড়েন।

জেএএইচ-এর এক চিকিৎসক আরও বলেছেন, ওই তরুণী যখন তীব্র ব্যথা ও একটানা বমি করছিলেন তখন তার পরিবার সময় নষ্ট না করে তকে হাসপাতালে নিয়ে আসে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর পাকস্থলী থেকে মুঠোফোনটি বের আনতে সক্ষম হন চিকিৎসকরা।  বর্তমানে ওই তরুণীর অবস্থা স্থিতিশীল বলে প্রতিবেদনে বলা হয়েছে। শিগগিরই তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে জানান এক চিকিৎসক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ