1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

আন্তর্জাতিক গণমাধ্য‌মে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের খবর

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২৮৩ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // রাজধানী ঢাকার বঙ্গবাজারে আজ মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করে। শেষমেশ মঙ্গলবার দুপুর ১২টা ৩৬ মিনিটে এই আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভয়াবহ এ বঙ্গবাজারের আগুনের ঘটনা বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে এসেছে।

এ নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা খবর প্রকাশ করেছে। তাদের শিরোনামে লেখা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে জনপ্রিয় পোশাক মার্কেটে ভয়াবহ আগুন।

কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। এছাড়া বঙ্গবাজারের আগুনে অনেক ব্যবসায়ী যে নিঃস্ব হয়ে গেছেন তাও আল-জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করে

মার্কিন দৈনিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট, বাংলাদেশের রাজধানীতে পোশাকের বাজারে অগ্নিকাণ্ড- এ শিরোনামে খবর প্রকাশ করেছে। যুক্তরাজ্যের গার্ডিয়ানও এ নিয়ে বড় আকারে সংবাদ প্রকাশ করেছে।

ঢাকার কাপড়ের মার্কেটে আগুন নিয়ন্ত্রণে শত শত অগ্নিনির্বাপক কর্মী কাজ করছে-শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে। আগুন নিয়ন্ত্রণে ৬০০ দমকলবাহিনীর কর্মী কাজ করছেন বলে জানিয়েছে গার্ডিয়ান। তাদের প্রতিবেদনে বঙ্গবাজারের ব্যবসায়ীদের আর্তনাদের চিত্র ফুটে উঠেছে।

এছাড়া ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বঙ্গবাজারের আগুনের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেছে। বঙ্গবাজার কাপড়ের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড- শিরোনামে সংবাদ মাধ্যমটি গুরুত্বসহকারে খবর প্রকাশ করেছে।

মঙ্গলবার দুপুর ১২টা ৩৬ মিনিটে এই আগুন নিয়ন্ত্রণে আসে

 

পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনও গুরুত্বসহকারে বঙ্গবাজারের খবর তাদের অনলাইনে প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটি শিরোনাম দিয়েছে, বাংলাদেশে মার্কেটে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনা ও দমকলকর্মীরা।

এছাড়া আনাদোলু এজেন্সি, ইন্ডিপেনডেন্ট, টাইমস অব ইন্ডিয়া, দ্য আইল্যান্ড, এবিসি নিউজ, গালফ টুডেসহ বিভিন্ন আরও আন্তর্জাতিক গণমাধ্যম বঙ্গবাজারের নিউজ প্রকাশ করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ