1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বিদেশি ট্যুরিস্টকে বিরক্ত করা সেই বৃদ্ধ আটক

  • প্রকাশিত : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২৪৯ 0 সংবাদ টি পড়েছেন
অনলাইন ডেস্ক // ঢাকায় অস্ট্রেলীয় ভ্লগার লুক ডামান্তকে বিরক্ত করা আব্দুল কালু নামের এক বৃদ্ধকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। আজ সোমবার আটকের বিষয়টি নিশ্চিত করেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) নাদিয়া ফারজানা।তিনি বলেন, ‘আমরা প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছি যেন বিদেশি পর্যটক আসে আমাদের দেশে। আর সবকিছু ভণ্ডুল করার জন্য কিছু লোক বসে আছে। এজন্যই সকল সচেতন মানুষকে খেয়াল রাখতে হবে যেন আমাদের চোখের সামনে কেউ কোনো বিদেশি পর্যটককে যন্ত্রণা না দেয়। বিদেশি পর্যটকদের আমাদের এখানে আসা যে কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে হবে।’

 

ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, ‘ডিস্টার্ব করার জন্য পল্টন থেকে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

এদিকে, তাকে আটক করায় ট্যুরিস্ট পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন লুক ডামান্ট। তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ খবর জানিয়ে লিখেছেন, সকল দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশকে বিশেষ ধন্যবাদ।

তিনি বলেন, ‘এই ভিডিওটি পোস্ট করার পর থেকে, আমি বাংলাদেশের জনগণের কাছ থেকে ১০০০টির মতো বার্তা পেয়েছি। তারা আমার অভিজ্ঞতার জন্য দুঃখ প্রকাশ করেছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ