1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

অবশেষে স্ত্রী জানলেন তার ‘মৃত স্বামী’ অন্য নারীর সঙ্গে!

  • প্রকাশিত : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২২২ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক নারী তার জীবনের তিক্ত ও বেদনাদায়ক অভিজ্ঞতা শেয়ার করেছেন। আর সেই ভিডিও এখন ভাইরাল। খবর এনডিটিভিরঅ্যানেসা রোসি নামের ওই নারী অভিযোগ করেছেন, তার স্বামী মৃত্যুর নাটক করেছেন। মেক্সিকোতে অন্য এক নারীর সঙ্গে একসঙ্গে থাকতে তার স্বামী এমন করেছেন বলে দাবি করেন তিনি।

রোসি জানান, পুলিশ দাবি করে কিছু ব্যক্তির পক্ষ থেকে তাকে বলা হয় ২০২২ সালের জানুয়ারিতে তার স্বামী আত্মহত্যা করেছেন। এরপর তিনি তার স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়ার পরিকল্পনায় সহায়তা করেছিলেন তবে তার স্বামীর পরিবারের পক্ষের কারণে তা আর হয়ে উঠেনি।

রোসি আরও জানান, তার স্বামীর মৃত্যুর সংবাদ শুনে দুই মাসে শোকে কাটান। তার মৃত্যুর জন্য নিজেকেও দোষারোপ করেন, একটা সময় নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা করেন রোসি।

তবে মার্চে রোসি আবিষ্কার করেন, তার স্বামী আসলে মারা যায়নি। তিনি বেঁচে আছেন এবং অন্য নারীর সঙ্গে সংসার করছেন।

টিম রোসিকে মিথ্যাবাদী বলে অভিযুক্ত করেছেন 

 

পরবর্তীতে রোসির স্বামী এই নিয়ে তার বক্তব্য জানিয়েছেন। টিম নামের ৪১ বছর বয়সী ওই ব্যক্তি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম তিনি ব্যবহার করেন না। তিনি তার মৃত্যুর সংবাদ রোসির মায়ের কাছ থেকে শুনেছেন।

টিম তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, যখন তার মা আমায় ফোন করে আমি বেঁচে আছি কি না যাচাই করার জন্য তখন আমি এই বিষয়ে জানতে পারি। এ সময় টিম রোসিকে একজন মিথ্যাবাদী হিসেবে অভিহিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ