1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

পাঁচ সিটিতে ইভিএমে ভোট

  • প্রকাশিত : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২৬২ 0 সংবাদ টি পড়েছেন
অনলাইন ডেস্ক // দেশের পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে শতভাগ ভোট ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় কমিশনের ১৭তম সভা শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান ইসি সচিব।

তফসিলে জানানো হয়, গাজীপুর সিটি ২৫ মে, খুলনা-বরিশাল ১২ জুন এবং রাজশাহী-সিলেট ২১ জুন ভোট হবে। সর্বত্র থাকবে সিসি ক্যামেরা।

এরমধ্যে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৭ এপ্রিল, বৃহস্পতিবার। মনোনয়ন পত্র বাছাই হবে ৩০ এপ্রিল, রোবিবার। আপিল দায়ের হবে ২ মে থেকে ৪ মে। আপিল-নিষ্পত্তি হবে ৫ থেকে ৭ মে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মে। প্রতীক বরাদ্দ ৮ মে এবং নির্বাচন হবে ২৫ মে।

এছাড়া খুলনা ও বরিশাল সিটি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৬ মে, মনোনয়নপত্র বাছাই হবে ১৮ মে, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল হবে ১৯ মে থেকে ২১ মে, আপিল নিষ্পত্তি হবে ২২ থেকে ২৪ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ মে এবং প্রতীক বরাদ্দ ২৬ মে।

আর তৃতীয় ধাপে সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৬ থেকে ২৮ মে। আপিল নিষ্পত্তি ২৯ থেকে ৩১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন। প্রতীক বরাদ্দ ২ জুন এবং ভোটগ্রহণ হবে ২১ জুন।

তিনি আরও জানান, গ্রীষ্মকাল হওয়ায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ হবে ৪টা পর্যন্ত।

অপরদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ব্যালটে ভোট হবে বলে জানিয়েছেন তিনি।

রাজনৈতিক দলের মধ্যে মতানৈক্য বিবেচনায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ