1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

স্বাস্থ্যসম্মত খাবারে ভোক্তাদের নজড় ‘খাবার বাড়ি’

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৩৭৩ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদকঃ নিত্যপন্যের মূল্যবৃদ্ধির ধারাবাহিকতার মধ্যেও পবিত্র রমজান মাসে ইফতার বাজারে ভোক্তা পর্যায়ে স্বস্তি ফিরিয়েছে বরিশাল নগরীর রুপাতলীর বিখ্যাত রেস্তোরা ‘খাবার বাড়ি’।

যদিও প্রতিষ্ঠানটি চালুর পর থেকেই সেবার মাধ্যমে ভোক্তাদের বিশ্বস্ত ও স্বস্তিদায়ক প্রতিষ্ঠান হিসেবে এটি রুপ নিলেও বর্তমানে তাতে আরও একটি ভিন্ন মাত্রা যোগ করেছে ইফতার বাজার। পবিত্র রমজান শুরুর প্রথম দিন থেকেই স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে ইফতার তৈরি , পরিবেশন ও বিক্রিতে প্রতিষ্ঠানটি নজড় কেড়েছে ভোক্তাদের।

অন্যদিকে ইফতার সামগ্রীর মুল্যের সহনীয়তায় নজড় কাড়ার মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠানটি প্রতি বছরের ন্যায় এবারেও ইফতারির জন্য প্রত্যেকটি সামগ্রী স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে তৈরি করে সেপরিবেশে সহনীয় মুল্যেই ভোক্তাদের কাছে পৌছে দিচ্ছে ।  প্রতিষ্ঠানটিতে থেকে এবারেও ইফতার আইটেমে আলুরচপ, বেগুনি, পিঁয়াজু, সবজির চপ, চিকেন চপ, ডিমের চপ, চিকেন পুলি, ফিরনি, বোরহানী, চিকেন ফ্রাই, তেহেরি, বুন্দিয়া, ছোলাবুট, জিলাপী, , কাচ্চি বিরিয়ানী, হালিম, গরুর কালো ভূনা ও ঘোলসহ বিভিন্ন আইটেম রয়েছে।

আর এসব আইটেম স্বাস্থ্যসম্মত উপায়ে হচ্ছে স্বাদযুক্ত ও মুল্য সহনীয় পর্যায়ে হওয়ায় সহজেই এ প্রতিষ্ঠানমুখী হচ্ছেন ভোক্তারা। দুপুর ঘড়িয়ে একটু বিকেল হলেই প্রতিষ্ঠানটির সম্মুখে ইফতারির পসরায় ভীড় যেন লক্ষণীয় অবস্থায় পরিণত হয়।

এ বিষয়ে নিয়মিত খেতে আসা এক ভোক্তা জানান, ‘খাবার বাড়ি’ অন্য সব খাবার যেমন স্বাস্থ্যসম্মত ও সহনীয় মুল্য তেমনি ব্যতিক্রম ঘটেনি ইফতার বিক্রয়েও। সারাদিন রোজা রেখে সবাই একটু মুল্য ও স্বাদে স্বস্তিদায়ক খাদ্য সামগ্রীই খুঁজবে সেটাই স্বাভাবিক। তাই সেই স্বস্তির যায়গাটা পুরণ করছে এ প্রতিষ্ঠানটি ।

অন্য এক ভোক্তা জানান, অন্য সব প্রতিষ্ঠানের তুলনায় এই রেস্তোরা থেকে যেকোন খাবার ক্রয় করে স্বাচ্ছন্দ্যবোধ করি । তাই ইফতারির জন্য এখান থেকে বিভিন্ন আইটেমের খাদ্য ক্রয় করি। দামও নাগালের মধ্যে আবার খাবারটাও স্বাস্থ্যসম্মত মনে হয়।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান , পবিত্র রমজান মাসে প্রতিবারই আমরা ইফতার সামগ্রী বিক্রয়ের একটি আয়োজন করে থাকি। এটি মূলত ব্যবসার থেকেও ভোক্তারা যেন স্বস্তি ও সহনীয় মুল্যে ইফতার সামগ্রী ক্রয় করতে পারেন সে লক্ষ্যে সব আইটেমের দাম নাগালের মধ্যে রাখা হয়। এছাড়া অন্য সব খাবারেও ভোক্তা পর্যায়ে প্রতিষ্ঠানটি থেকে দামে সহনীয় ও স্বস্তি ফেরাতে বারংবারই বদ্ধ পরিকর। আমরা মুলত ব্যবসাটি মুখ্য হিসেবে দেখছিনা ভোক্তাদের সেবায় খাবারটি স্বাস্থ্যসম্মত ও মুল্যেও সহনীয় রাখার বিষয়টি সবসময় প্রধান্য দিয়ে থাকি।

 

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ