1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ভারতে মন্দিরের কুয়ার ছাদ ধসে নিহত ৩৫

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২৫৬ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // ভারতের মধ্য প্রদেশের ইন্দোরে শ্রী বালেশ্বর মন্দিরে রামনবমী উপলক্ষে পুজো দিতে গিয়ে কুয়ার ছাদ ধসে ৫০ ফুট নীচে পড়ে ৩৫ জন পুণ্যার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) ওই দুর্ঘটনা ঘটেছে। রামনবমী উপলক্ষে পূজা দিতে পুণ্যার্থীরা মন্দিরটিতে জড়ো হয়েছিলেন।

ইন্দোরের কালেক্টর ইলিয়ারাজা বলেন, সর্বমোট ৩৫ জন নিহত হয়েছেন। একজন নিখোঁজ রয়েছেন এবং ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। দুইজন চিকিৎসা নিয়ে নিরাপদে বাড়ি ফিরে গেছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অনুসন্ধান তৎপরতা চলছে।

ব্যক্তিগত ট্রাস্ট দ্বারা মন্দিরটি পরিচালিত হয়। ইন্দোরের প্রাচীনতম আবাসিক উপনিবেশগুলোর একটি স্নেহ নগরে মন্দিরটি অবস্থিত। বাসিন্দাদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ইন্দোর মিউনিসিপাল করপোরেশন কাজ করলে এই ট্র্যাজেডি এড়ানো যেত।

মন্দিরটির ভেতরে একটি কূপ কংক্রিটের স্লাব দিয়ে ঢাকা ছিল। এই স্লাবের ওপরই মঞ্চ করে পূজা চলছিল। তবে এই স্লাবটি ৩০-৪০ জনের ওজন বহনের মতো যথেষ্ট মজবুত ছিল না। ফলে সেটি ভেঙে ৪০ ফুট গভীরে কূপের পানিতে ডুবে যান পুণ্যার্থীরা।

দুর্ঘটনার পরপরই ১১ জনের মরদেহ উদ্ধার করার কথা জানান রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তবে উদ্ধারকাজ চলমান ছিল। শুক্রবার সকাল নাগাদ মোট ৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহত ব্যক্তিদের পরিবারপ্রতি ৫ লাখ রুপি এবং আহত ব্যক্তিদের জন্য ৫০ হাজার রুপি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন।

এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। গোটা পরিস্থিতির ওপর নজর রাখতে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। সূত্র: এনডিটিভি, এএনআই

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ