1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ঈদে বাড়ি ফেরা হলো না ২ বন্ধুর

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২১৯ 0 সংবাদ টি পড়েছেন
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি // গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জের দু’বন্ধুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার আরমাদা স্পিনিং মিলস লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন পাভেল (১৯) উপজেলার চরফকিরা ইউনিয়নের চর কচ্চপিয়া এলাকার বেলাল সওদাগর বাড়ির বেলাল সওদাগরের ছেলে এবং মোহাম্মদ পিয়াস (২০) একই এলাকার জাকির কোম্পানি বাড়ির আজাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোট বেলা থেকে পিয়াস ও পাভেল খুব ভালো বন্ধু ছিল। দু’মাস আগে পরিবারকে স্বাবলম্বী করার জন্য গাজীপুরে কনস্ট্রাকশনের কাজে যায়। মোবাইলে পরিবারকে জানায় ঈদে বাড়ি ফিরবে। পরিবারের কার কি লাগবে? অথচ আর ফেরা হলো না। বৃহস্পতিবার সকালে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’বন্ধুর মৃত্যু হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জায়দল হক কচি বলেন, ‘ছেলেগুলো খুব ভালো ছিল। এটি খুবই হৃদয় বিদারক ঘটনা। জীবন ও জীবিকার সন্ধানে গিয়ে এমন মৃত্যুর সংবাদে পুরো এলাকায় এখনো শোকের মাতম চলছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ