1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ডাব চুরি করতে উঠে গাছেই অজ্ঞান কিশোর

  • প্রকাশিত : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ২৭৬ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ফরিদপুরের মধুখালী পৌরসদরের পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠের একটি গাছ থেকে ডাব চুরি করতে গিয়ে সেখানেই অজ্ঞান হয়ে আটকে পড়ে এক কিশোর। পরে ৯৯৯ নম্বরে স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেন।

মঙ্গলবার (২৮ মার্চ) দিনগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে। ওই কিশোরের বয়স ১৫ বছর।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে ডাব পাড়ার উদ্দেশে ওই কিশোর ডাব গাছে ওঠে। পরে কোনো কারণে ওই কিশোর অজ্ঞান হয়ে যায়।

নারিকেল গাছটি বেশ বড় হওয়ায় তাকে উদ্ধার করতে না পেরে ৯৯৯ নাম্বারে ফোন করেন স্থানীয়রা। পরে মধুখালী থানা পুলিশ, মধুখালী ফায়ার সার্ভিস ও ফরিদপুর জেলা ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে।

মধুখালী ফায়ার সার্ভিসের ফায়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, রাত ১০টার দিকে ৯৯৯ নম্বরের মাধ্যমে ফোন পেয়ে রাত দেড়টার দিকে ওই কিশোরকে উদ্ধার করা হয়।

ডাব গাছটি বেশ বড় ছিল এবং আমাদের ফায়ার সার্ভিস অফিসে যাবতীয় সরঞ্জাম না থাকায় ফরিদপুর জেলা ফায়ার সার্ভিস একটি ইউনিটের সাহায্য নেওয়া হয়।

মধুখালী পৌরসভার প্যানেল মেয়র আনিসুর রহমান লিটন বলেন, ডাব পাড়ার উদ্দেশে ওই কিশোর গাছে উঠে আর নামতে পারছিল না।

পরে সে গাছেই অজ্ঞান হয়ে যায়। স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রাত দেড়টার দিকে তাকে উদ্ধার করে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, যতটুকু জানতে পেরেছি, ওই ছেলেটি ডাব, সুপারিসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করতো।

সে ডাব চুরির উদ্দেশে গাছে উঠার পর গাছটি অনেক বড় হওয়ায় আর নামতে পারেনি। পরে ভয়ে গাছের উপরই অজ্ঞান হয়ে যায়। স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ