1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

কাবিননামা দেখিয়েও নির্যাতনের হাত থেকে বাঁচতে পারলেননা সোহান

  • প্রকাশিত : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ২৯৫ 0 সংবাদ টি পড়েছেন

স্ত্রীর বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে খুন করা হয়েছে আব্দুল্লাহ আল সোহান (২৬) নামের এক যুবককে। মঙ্গলবার (২৮ মার্চ) রাত ৯ টার দিকে রাজধানীর মুগদা এলাকার মনোয়ারা হাসপাতাল সংলগ্ন এ ঘটনা ঘটে।

নিহত সোহান পটুয়াখালী জেলার বাউফল পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইউনুস খানের ছেলে। এঘটনায় ওইদিন রাতেই বাড়ির মালিক মো. জামাল হোসেনসহ চারজনকে আটক করেছে যাত্রাবাড়ি থানা পুলিশ।

যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই বছর আগে আদালতের মাধ্যমে আব্দুল্লাহ আল সোহান ভালোবেসে বিয়ে করেছিলেন নিজের ঘনিষ্ঠ বান্ধবী মাসুমা সিদ্দিকা দোলাকে (২৫)। বিয়ের বিষয়টি সোহান ও দোলার পরিবার, বন্ধুবান্ধব ও প্রতিবেশী কেউ জানতো না।

সবাই তাদেরকে ভালো বন্ধু হিসেবেই জানতো। পরিবারের ভয়ে বিয়ের বিষয়টি গোপন রেখেছিলো তারা৷ মঙ্গলবার স্ত্রীকে নিয়ে একসাথে টিএসসিতে ইফতার করেন সোহান। এরপরে স্ত্রীর সাথে তার মনোয়ারা হাসপাতাল সংলগ্ন বাসায় যায় সোহান।

যেহেতু তাদের বিয়ের বিষয়টা কেউ জানতো না, তাই তাদের একসাথে দেখে জেরা করেন বাড়ির মালিক মো. জামাল হোসেন। একপর্যায়ে দোলা বাধ্য হয়ে নিজেদের গোপনে করা বিয়ের কাবিননামা দেখায় জামালকে। কাগজ দেখিয়ে নিজেদের বাসায় চলে যায় তারা।

কিন্তু ওই কাগজ ভুয়া বলে মনে করেন বাড়ির মালিক। তাই কিছুক্ষণ পরেই বাড়ির মালিকসহ ২/৩ জন যুবক তাদের দরজায় করা নারে। দোলা দরজা খুললে সোহানের সাথে আলাদা কথা বলতে চায় বাড়ির মালিক।

দোলা বাধা দেয়, বাড়ির মালিক একটু কথা বলে সোহানকে পাঠিয়ে দেবে বলে আশ্বস্ত করে দোলাকে। একপর্যায়ে জোর পূর্বক দোলার সামনে থেকে নিয়ে যায় সোহানকে। তাকে নিচে নিয়ে প্রথমে টাকা দাবি করেন জামাল ও তার সঙ্গীরা।

টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। একপর্যায়ে সোহান তার বোন জামাতা তানজিল অভিকে ফোন করে, নিজেকে উদ্ধার করার অনুরোধ করে।

কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় অভি। সোহানকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ