1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

মেক্সিকোর অভিবাসন কেন্দ্রে ভয়াবহ আগুন, নিহত ৩৭

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২৫০ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী মেক্সিকোর একটি অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত ৩৭ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির চিহুয়াহুয়া রাজ্য কর্তৃপক্ষের এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সীমান্ত লাগোয়া ওই অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। তবে এখনও নিহতদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউটের (আইএনএম) অফিসে আগুন লাগে। ওই শহরের রাস্তা থেকে ৭১ জন অভিবাসীকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাওয়ার পর আইএনএমের অফিসে আগুন লাগে।

ভিডিওচিত্রে দেখা গেছে, টেক্সাসের এল পাসোর কাছে সিউদাদ জুয়ারেজের ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউটের ভেতরের আহতদের সাহায্য করছেন মেক্সিকোর সেনা ও ফায়ার সার্ভিসকর্মীরা।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের কয়েকজনকে চিকিৎসার জন্য কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন। কীভাবে অভিবাসন কেন্দ্রে আগুন লাগলো, তার এখনও কারণ জানা যায়নি। পুরো ঘটনা খতিয়ে দেখতে মেক্সিকোর অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সূত্র: সিএনএন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ