1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি ‘ব্যাচেলর টিম’

  • প্রকাশিত : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ২৩২ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন প্রতিবেদক // ভাগ্য বদলে আশায় অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে উন্নত বিশ্বে অবৈধ পথে পাড়ি দেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে বহু মর্মান্তিক খবর দেশী-বিদেশি মিডিয়ায় উঠে এসেছে। সমকালীন এই সংকটের গল্পই এবার নাটকে তুলে আনছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। নাটকের নাম ‘বিদেশ’।

মজার বিষয়টি হচ্ছে বঙ্গোপসাগরে তীরবর্তী সন্দ্বীপ এলাকায় মাত্র সাতদিনে শেষ হয়েছে নাটকের শুটিং। তবে শুটিং করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে ‘বিদেশ’ নাটকের টিম।

নির্মাতা অমির ভাষ্য, ‘আমাদের এই কাজটি “সো ফার বেস্ট ওয়ার্ক” হতে যাচ্ছে। অনেক কষ্ট করে শুটিংয়ের পর কিছু কাজ থাকে যা আত্মবিশ্বাস এনে দেয়; “বিদেশ”র শুটিংয়ের পর সেই ইমোশন ও ফিল পাচ্ছি। মৃত্যুভয় কি জিনিস সেটা এবার শুটিং করতে গিয়ে টের পেয়েছি! ট্রলারে বিকেল পাঁচটা পর্যন্ত শুটিংয়ের কথা ছিল। কিন্তু শুটিং করতে গিয়ে সাতটা বেজে যায়। ফিরতি পথে ভাটা পড়ায় ট্রলার আসতে পারেনি। তখন ছোট নৌকায় ঢেউয়ে লাফিয়ে লাফিয়ে তীরে ফিরতে হয়েছে আমাদের। মিশু ভাই, পলাশ সাঁতার জানে না। আমরা সবাই দোয়া দরুদ পড়তে থাকি। ট্রলারে ১০ মিনিটের সেই পথ অন্ধকারে নৌকায় আসতে মনে হয়েছে কয়েক ঘণ্টা লেগেছে, ভয়াবহ অভিজ্ঞতা!’

অমি জানান, তার পুরো টিম ‘ডুয়িং সামথিং নিউ এন্ড বিগ প্রজেক্ট’ উপহার দেওয়ার জন্য এত কষ্ট করেছেন। ‘বিদেশ’ দেখলেই দর্শকরা তা বুঝবে। বাস্তবচিত্র নানা নাটকীয়তা ও ফান কমেডির মাধ্যমে গল্পে তুলে ধরা হয়েছে। আকবর হায়দার মুন্নার প্রযোজনায় আসন্ন ঈদে ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে এটি প্রচার হবে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, পলাশ, শরাফ আহমেদ জীবন, শিমুল, পাভেল, শিবলু, আবদুল্লাহ রানা, জিসান, পারসা ইভানা, লামিমা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ