1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

৮ সন্তানের জন্ম দিলেন দুই গৃহবধূ

  • প্রকাশিত : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ২৬৮ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // আটটি সন্তান প্রসব করেছেন জামালপুরের দুই গৃহবধূ। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে জামালপুর শহরের দেওয়ানপাড়ায় একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনে ৪টি কন্যাসন্তান প্রসব করে আঞ্জুয়ারা বেগম।

আর বৃহস্পতিবার রাত ১০টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে সাজু- দুলেনা দম্পতির কোলে আসে আরও ৪টি সন্তান। আঞ্জুয়ারা বেগমের ননদ ছানোয়ারা বেগম বলেন, পেটে তিনটি শিশু আছে বলে জানতে পারি। গর্ভে শিশুদের নড়াচড়া বন্ধ হয়ে যাওয়ায় বুধবার বিকালে ক্লিনিকে ভর্তি করি। এরপর ডাক্তার সিজারের সিদ্ধান্ত নেন। সিজারের পর আমরা দেখি ৪টা কন্যাসন্তান। আমরা এখন অনেক খুশি।

অপারেশনের পরই নবজাতক ৪ কন্যা শিশুকে পাঠানো হয় জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। সেখানে ৪ কন্যা শিশুকে বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্রে রাখেন দায়িত্বে থাকা চিকিৎসক।বিয়ের সাত বছর পর একসঙ্গে চার কন্যা সন্তানের জনক হতে পেরে আবেগে আপ্লুত আতাউর হোসেন বাবু; কিন্তু তিনি পেশায় দরিদ্র কাঠমিস্ত্রি হওয়ায় ৪টি কন্যা সন্তান লালন-পালনে সহায়তা কামনা করেছেন।

এদিকে সাজু-দুলেনা দম্পতির তিন কন্যা সন্তান স্বাভাবিক থাকলেও মারা যায় একটি ছেলে সন্তান। আগের ৫টি সন্তানসহ মোট ৮ সন্তানের পিতা হতে পেরে আনন্দে আত্মহারা সাজু মিয়া।

জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা কৃষক সাজু মিয়া বলেন, আমার ৫টি সন্তান রয়েছে। আজ আরো ৩টি সন্তানের পিতা হলাম। মোট ৮ সন্তানের পিতা হলাম। আমি আমার আনন্দ বলে বোঝাতে পারছি না।

জামালপুর জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের সিনিয়র নার্স শিউলি খানম বলেন, আমি ১০ বছর যাবত প্রসূতি ওয়ার্ডে দায়িত্ব পালন করছি। এর আগে কখনো একই দিনে দুই নারীর ৮ সন্তান প্রসবের ঘটনা দেখিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ