1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

বরিশালে নিউনেস ল্যাবরেটরী স্কুলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • প্রকাশিত : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৩৬৭ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর নিউনেস ল্যাবরেটরী স্কুলে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাঙালি জাতির অসীম সাহস আর চিরগৌরবের দিন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

গত ২৬ মার্চ সকাল ১০ টায় রুপাতলী হাউজিং এলাকায় চলমান প্রতিষ্ঠানটির মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোঃ আতিকুল্লাহ। তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে শুরু হয়েছিল মাতৃভূমিকে সত্যিকারভাবে স্বাধীন ও সার্বভৌম মর্যাদায় প্রতিষ্ঠিত করার সশস্ত্র সংগ্রাম । স্বাধীনতার তরে বাঙালি ঝাঁপিয়ে পড়ে ইতিহাসের মহানায়কের ডাকে। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন বাংলাদেশের স্বাধীনতা। বঙ্গবন্ধুর ডাকে জীবন বাজি রেখে সশস্ত্র লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে বীর বাঙালি। দীর্ঘ নয় মাসের মরণপণ লড়াইয়ের পর ঐ বছরই ১৬ ডিসেম্বর এ জাতীয় অর্জন করেছিল বহু প্রত্যাশিত বিজয় । তাই জাতির ইতিহাসে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস হিসেবে বিশেষ মর্যাদায় সমুজ্জ্বল । দিবসটি উপলক্ষে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপণ করছি।

অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন স্কুলের অন্যান্য শিক্ষক , শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ