1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

আমার বাবা কি এই বাংলাদেশ জন্য যুদ্ধ করেছিলো: ইশরাক

  • প্রকাশিত : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ২৭৫ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আজ যখন দেখি স্বাধীনতার ৫১ বছর পরও সত্য কথা বললে গ্রেপ্তার হতে হয়। যখন দেখি ভোটের অধিকারে রাজপথে নামলে গুলি করা হয়, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করলে লাশ হতে হয়, তখন ভাবি আমার বাবা কি এই বাংলাদেশ দেখার জন্য যুদ্ধ করেছিলো?

সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিউট মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইশরাক বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণা করেছে। যে গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য দেশের ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে, দুই লক্ষ মা-বোন তাদের সম্ভ্রম হারিয়েছে, সে গণতন্ত্রকে এরা পদদলিত করেছে। ভোটাধিকার হরণ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে।

তিনি বলেন, শহীদের রক্ত কখনও বৃথা যায় না। রক্তের বিনিময়ে যেমন এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, প্রয়োজনে আরো রক্তের বিনিময়ে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করবো। তবুও এদেশে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক খানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর অব. হাফিজ উদ্দিন আহমদ, ব্যারিস্টার শাহাজাহান ওমর, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ