1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বিদ্যুতের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা: নিহত ২, আহত ৩০

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৩১৭ 0 সংবাদ টি পড়েছেন
ঝালকাঠি প্রতিনিধি // ঝালকাঠির রাজাপুরে একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে বাসটির সুপারভাইজার ও এক যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার সকালে রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুপারভাইজারের নাম মেহেদী হাসান (৪৫) এবং যাত্রীর নাম পারভেজ (৩৫)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে বরিশাল থেকে যাত্রী নিয়ে বিআরটিসির একটি বাস পাথরঘাটার যাচ্ছিল। বাসটি কানুদাসকাঠি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে। এ সময় ঘটনাস্থলেই মারা যান বাসটির সুপারভাইজার মেহেদী হাসান ও যাত্রী পারভেজ। খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।

এ দুর্ঘটনায় বাসে আরও ৩০জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহত যাত্রীদের রাজাপুর ও ভান্ডারিয়া হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর আহতদের বরিশালে প্রেরণ করা হয়েছে।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ