1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

যুবককে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ২৩২ 0 সংবাদ টি পড়েছেন
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি // বগুড়ার আদমদিঘীতে দুই লাখ টাকা ভাগাভাগির দ্বন্দ্বে মো. আমিনুল (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাত ১১ টার দিকে উপজেলার নসরতপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে৷

নিহত আমিনুল ইসলাম ওই গ্রামের দক্ষিণপাড়ার আবুল কাশেমের ছেলে।

আদমদিঘী-দুপচাঁচিয়ার সহকারী পুলিশ সুপার সার্কেল নাজরান রউফ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আমিনুল স্থানীয়ভাবে এক সংঘবদ্ধ চক্রের সদস্য। লক্ষ্মীপুর গ্রামে শাহীনের নেতৃত্বে এই চক্রের ২০ থেকে ২৫ জন সদস্য কাজ করেন। তারা সবাই স্থানীয়ভাবে জমি কেনাবেচাসহ নানরকম বিচার-সালিশে তদবিরে কাজ করতেন। সম্প্রতি এক জমি কেনাবেচা নিয়ে এই চক্রের হাতে ২ লাখ টাকা আসে। টাকাগুলো তাদের দলনেতা শাহিনের কাছেই ছিল। ওই টাকার ভাগাভাগি নিয়ে গতকাল রাতে লক্ষ্মীপুর গ্রামে শেখ রাসেল ক্লাবের সামনে বৈঠক বসে। ওই মিটিংয়ে আমিনুলের সঙ্গে শাহিনের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়।

এর জেরে বৈঠক শেষেই শাহিন তার সহযোগী তহিদুল, ইসলাম কবিরাজ, আরিফ, বাবু ও মজিদসহ প্রায় ২০ থেকে ২৫ জনকে নিয়ে আমিনুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে রাত থেকেই অভিযান চলছে। ঘটনাস্থলে পরিবেশ শান্ত রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ