1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

ম্যাচ বাদ দিয়ে শ্যালকের বিয়েতে নেচে তোপের মুখে রোহিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ২৫৫ 0 সংবাদ টি পড়েছেন
স্পোর্টস ডেস্ক // পারিবারিক কারণ দেখিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজের প্রথম ম্যাচে খেলেননি রোহিত শর্মা। যেটা দল ঘোষণার সময়ই বিষয়টি জানানো হয়েছিল। পরে জানা যায়, রোহিত শ্যালকের বিয়েতে উপস্থিত থাকার কারণে ছুটি নিয়েছিলেন। সেই বিয়েতে নেচে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন এই হিটম্যান।

টুইটার ব্যবহারকারী মুফাদদল ভোহরা নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে লেখেন, ‘শ্যালকের বিয়েতে রোহিত শর্মার নাচ।’ ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রোহিত তার স্ত্রী রীতিকা সাজদের সঙ্গে নাচছেন।

ভিডিওটি দেখে একজন রোহিতের নৃত্যশৈলীর প্রশংসা করতে গিয়ে বলেন, ‘এখানেও তার ফুটওয়ার্ক ভরসা জাগানোর মত দুর্ধর্ষ। পায়ের নড়াচড়াও লক্ষ্য করার মত। হাত শরীরের কাছাকাছি ছিল, যা বেশ ভালো ইঙ্গিত। তার মাথা লক্ষ্য করুন, একদম নড়নচড়ন হীন। সঙ্গীত ড্যান্সিংয়ে মাস্টারক্লাস রোহিতের।’

এদিকে, গতকাল বুধবার খেলা শেষে সম্প্রচারকারী চ্যানেলে ছুটির প্রসঙ্গ তুলে রোহিতের কড়া সমালোচনা করেন সুনীল গাওস্কর। তিনি বলেন, ‘আমার মনে হয় রোহিতের প্রত্যেক ম্যাচে খেলা উচিত। কোনো দলে এমন অধিনায়ক থাকতে পারে না যে একটা ম্যাচে খেলছে, বাকি ম্যাচে নেই। প্রতি ম্যাচে খেলা খুবই দরকার। জানি যে পারিবারিক কারণে রোহিত ছুটি নিয়েছিল। কিন্তু যে বছরে বিশ্বকাপ রয়েছে, সেখানে পারিবারিক কোনো দায়বদ্ধতা থাকতে পারে না। খুব সহজ ব্যাপার। আপৎকালীন কোনো সমস্যা দেখা না দিলে সিরিজের আগেই সব শেষ করে ফেল। আপৎকালীন ক্ষেত্রেই একমাত্র ছাড় দেওয়া যায়।’

দলে অধিনায়কের ভূমিকা কতটা সেটাও বুঝিয়ে দিয়েছেন গাওস্কর। তার মতে, অধিনায়ক গোটা দলকে চালনা করেন। নতুন অধিনায়ক থাকলে স্বাভাবিক ছন্দ নষ্ট হয়ে যায়। ভারতের প্রাক্তন ওপেনারের কথায়, ‘নেতৃত্বে একটা ধারাবাহিকতা থাকতে হবে। মনে রাখতে হবে তোমার দিকে সবাই তাকিয়ে রয়েছে, যদি না দলে দুটো নেতা থাকে।’

২০১৫ সালের ১৩ ডিসেম্বর রোহিত এবং রীতিকার বিয়ে হয়। দু’জনের এক কন্যাসন্তানও রয়েছে। ভারত-অস্ট্রেলিয়ার প্ৰথম ওয়ানডে সিরিজ শুরু হয়েছে গত শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। হার্দিক পান্ডিয়া এই প্ৰথমবার রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন। অস্ট্রেলিয়রা খেলছেন স্টিভ স্মিথের নেতৃত্বে। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স মাতৃবিয়োগের কারণে সফরের মাঝপথে দেশে ফিরে গিয়েছেন।

২০২০ সালের পর এই প্ৰথম দলটি ওয়ানডে সিরিজে খেলতে নামছে। শেষবার দুই দলের মুখোমুখি ওয়ানডে সিরিজে অজিরা ২-১ ফলাফলে জিতেছিল। রোহিত সিরিজের বাকি দুই ম্যাচে নেতৃত্ব দেবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ