1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ঈশ্বরগঞ্জে ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৩১৪ 0 সংবাদ টি পড়েছেন
ময়মনসিংহ প্রতিনিধি // ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কিশোরীকে ধর্ষণ মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২১ মার্চ) রাতে ময়মনসিংহ শহরের বিপিন পার্কের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, ঈশ্বরগঞ্জ থানাধীন পুরাহাতা গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে আব্দুল লতিফ (৩৮)।

র‌্যাব জানান, ভুক্তভোগী কিশোরী (১৬) স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ালেখা করে। গত বছরের ১ জুলাই রাত ১২টার দিকে মেয়েটি তার কক্ষে একা শুয়ে ছিল। এ সুযোগে মেয়েটির প্রতিবেশী লতিফ কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণ চেষ্টা করে। এ সময় ডাক-চিৎকার দিতে চাইলে মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে কক্ষ থেকে চলে যায় লতিফ। ভয় পেয়ে ঘটনাটি কাওকে জানায়নি ভুক্তভোগী।

এদিকে ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি মেয়ের শারীরিক অবস্থার পরিবর্তন দেখে মেডিকেল চেকআপ করে পরিবার। এ সময় ভুক্তভোগী ৭ মাসের অন্তঃসত্ত্বা বলে জানায় চিকিৎসক। পরে এ ঘটনায় গত ১৭ ফেব্রুয়ারি লতিফকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।

সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ শহরের বিপিন পার্কের সামনে থেকে লতিফকে গ্রেপ্তার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ