1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরিশালের শায়েস্তাবাদে গরু ও মানুষ দুটোই দেখে ভুয়া ডাক্তার মিজান

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৩১৫ 0 সংবাদ টি পড়েছেন

নিউজ ডেস্ক // বরিশালের শায়েস্তাবাদ ইউনিয়নের পানবাড়ীয়া ভেড়ির বাজারে মিজান নামের এক ফার্মেসি ব্যবসায়ির বিরুদ্ধে পল্লী চিকিৎসা ও গরু চিকিৎসার অভিযোগ উঠেছে। সুত্রে জান যায়, অভিযুক্ত মিজান শরিফ দীর্ঘদিন ধরে শায়েস্তাবাদ ইউনিয়নের পানবাড়িয়া বাজারে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করেই ফার্মেসি ব্যবসা পরিচালনা করছে। খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত মিজানের একাডেমিক সার্টিফিকেট, পল্লী চিকিৎসক কোর্স, ওষুধ প্রশাসনের লাইসেন্স কিছুই নেই। তারপরও এলাকায় তিনি মস্ত বড় ডাক্তার বনে গেছেন। ফার্মেসিতে বসে বিভিন্ন মানুষের চিকিৎসা করা ছাড়াও বাড়িতে বাড়িতে গিয়ে মহিলা, শিশু, বৃদ্ধ মানুষকে চিকিৎসা দিয়ে আসছেন বলে জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, মিজান দীর্ঘদিন ধরে ভুলভাল বুঝিয়ে মানুষকে অপচিকিৎসা দিয়ে যাচ্ছে, তার ভুল চিকিৎসায় বিভিন্ন সময়ে অনেকের একাধিক ক্ষতিসাধন হয়েছে। তার কোনো শিক্ষাগত যোগ্যতা না থাকলেও তিনি নিজেকে পল্লী চিকিৎসক বলে দাবি করেন। এছাড়াও তিনি গরু ছাগলের চিকিৎসা করে থাকেন যা অত্যন্ত হাস্যকর বিষয়। কোন একাডেমিক চিকিৎসা শিক্ষাগত যোগ্যতা ছাড়াই তিনি এই অপচিকিৎসা কিভাবে মানুষকে দিচ্ছেন তা কারোরই বোধগম্য নয়। তার এই এহেন কর্মকাণ্ডের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ফার্মেসি পরিচালনার জন্য কোন লাইসেন্স বা পল্লী চিকিৎসার কোনো সার্টিফিকেটও আমার নেই। আমি এমনিতেই মানুষের সেবা করি এতে দোষের কিছু নেই। এই এলাকায় আরও অনেক ফার্মাসিস্ট আছে যারা এসব কাজ করে থাকেন আপনারা তাদেরকে ধরেন না কেনো। এ বিষয়ে বরিশালের সিভিল সার্জন বলেন, যারা ফার্মেসি চালায় তাদের অবশ্যই ফার্মাসিস্ট কোর্স করতে হবে এবং ঔষধ প্রশাসন এর নীতিমালার বাহিরে কাউকে সেবা দিতে পারবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ