1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

প্রাথমিকে রমজানের ছুটি যেদিন থেকে

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৮১ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // চলতি সপ্তাহের শেষের দিকে মুসলিমদের পবিত্র মাস রমজান শুরু হবে। এ পুরো মাস সিয়াম সাধনা ও ইবাদত বন্দেগিতে ডুবে থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা। আর রোজায় হাইস্কুল ও কলেজে ছুটি থাকলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস চলবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৪ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান। তাই ২৩ মার্চ (বৃহস্পতিবার) থেকে সরকারি-বেসরকারি হাইস্কুল ও কলেজে শুরু হচ্ছে রোজার ছুটি। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানেও রোজার ছুটি শুরু হবে এদিন। আর মাদরাসায় রোজার ছুটি শুরু হবে একদিন আগেই, ২২ মার্চ (বুধবার) থেকে।

তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোজার ছুটি শুরু হবে আগামী ৭ এপ্রিল। সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে এসব তথ্য জানা গেছে।

২০২৩ খ্রিষ্টাব্দের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী এ প্রতিষ্ঠানগুলোতে ৭ এপ্রিল থেকে ছুটি হয়ে চলবে ২৬ এপ্রিল (বুধবার) পর্যন্ত। ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) থেকেই এ প্রতিষ্ঠানগুলোর ক্লাস শুরু হবে। পবিত্র রমজান, ইস্টার সানডে, চৈত্র সংক্রান্তী, বাংলা নববর্ষ, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে এ প্রতিষ্ঠানগুলোতে সাপ্তাহিক ছুটির দিন ছাড়া ক্লাস বন্ধ থাকবে ১৪ দিন।

২০২৩ খ্রিষ্টাব্দে সরকারি বেসরকারি হাই স্কুল, নিম্নমাধ্যমিক স্কুলের ছুটির তালিকা অনুযায়ী এসব প্রতিষ্ঠানের ছুটি ২৩ মার্চ (বৃহস্পতিবার) শুরু হয়ে চলবে ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ প্রতিষ্ঠানগুলো ক্লাস শুরু হবে ৩০ এপ্রিল (রোববার) থেকে। পবিত্র রমজান, স্বাধীনতা ও জাতীয় দিবস, ইস্টার সানডে, বৈসাবি, বাংলা নববর্ষ, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিরত উপলক্ষে এ সময়ে সাপ্তাহিক ছুটি ছাড়া ২৬ দিন ক্লাস বন্ধ থাকবে।

সরকারি বেসরকারি কলেজ, সরকারি আলিয়া মাদরাসা ও টিটি কলেজের ২০২৩ খ্রিষ্টাব্দের ছুটির তালিকা অনুযায়ী এসব প্রতিষ্ঠানের ছুটি ২৩ মার্চ (বৃহস্পতিবার) শুরু হয়ে চলবে ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ প্রতিষ্ঠানগুলো ক্লাস শুরু হবে ৩০ এপ্রিল (রোববার) থেকে। পবিত্র রমজান, স্বাধীনতা ও জাতীয় দিবস, পূণ্য শুক্রবার, ইস্টার সানডে, বৈসাবি, বাংলা নববর্ষ, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিরত উপলক্ষে এ সময়ে সাপ্তাহিক ছুটি ছাড়া ২৬ দিন ক্লাস বন্ধ থাকবে।

২০২৩ খ্রিষ্টাব্দে মাদরাসার ছুটির তালিকা অনুযায়ী এ প্রতিষ্ঠানগুলোতে ছুটি ২২ মার্চ (বুধবার) শুরু হয়ে চলবে ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ প্রতিষ্ঠানগুলো ক্লাস শুরু হবে ৩০ এপ্রিল (রোববার) থেকে। পবিত্র রমজান, স্বাধীনতা ও জাতীয় দিবস, বাংলা নববর্ষ, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিরত উপলক্ষে এ সময়ে সাপ্তাহিক ছুটি ছাড়া ২৭ দিন ক্লাস বন্ধ থাকবে।

এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং জেএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের প্রতিষ্ঠানগুলোর ছুটির তালিকা অনুয়ায়ী এসব প্রতিষ্ঠানে ছুটি ২৩ মার্চ (বৃহস্পতিবার) শুরু হয়ে চলবে ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ প্রতিষ্ঠানগুলো ক্লাস শুরু হবে ৩০ এপ্রিল (রোববার) থেকে।

পবিত্র রমজান, স্বাধীনতা ও জাতীয় দিবস, পূণ্য শুক্রবার, ইস্টার সানডে, বৈসাবি, বাংলা নববর্ষ, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিরত উপলক্ষে এ সময়ে সাপ্তাহিক ছুটি ছাড়া ২৬ দিন ক্লাস বন্ধ থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ