1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ২০

  • প্রকাশিত : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২৩৫ 0 সংবাদ টি পড়েছেন
মাদারীপুর প্রতিনিধি // মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। রোববার সকালে উপজেলার কুতুবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ২৫ জন।

মাদারীপুরের পুলিশের সুপার মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, ঢামেক সূত্র জানিয়েছে, রোববার বেলা ১১টার দিকে দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস মাদারীপুরের শিবচরের পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় দুমড়ে-মুচড়ে যায় বাসটি।

হাইওয়ে পুলিশের ডিআইজি সালমা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, এক্সপ্রেস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা এখনো নিহতদের কারো নাম ঠিকানা শনাক্ত করতে পারিনি। শনাক্ত করা গেলে তাদের পরিবার হাতে লাশ হস্তান্তর করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ