1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

পাগলা কুকুরের কামড়ে আহত ৩৫

  • প্রকাশিত : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ২২৮ 0 সংবাদ টি পড়েছেন
ফরিদপুর প্রতিনিধি // ফরিদপুরে একটি গ্রামে একদিনে পাগলা কুকুরের কামড়ে নারী, শিশু ও বৃদ্ধসহ ৩৫ জন আহত হয়েছেন। আহত বেশিরভাগ রোগীকেই ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সেই সাথে দেয়া হচ্ছে ভ্যাক্সিন।

শুক্রবার (১৭ মার্চ) দুপুর থেকে রাত পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের সোলাকুন্ডু গ্রামে এই তান্ডব চালায় কুকুরটি।

সোলাকুন্ডু গ্রামের মোহাম্মদ হাবিব জানান, কৈজুরী ইউনিয়ন থেকে আসা একটি কুকুর গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত নানা বয়সী মানুষকে কামড় দেয়।

ফরিদপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগ থেকে জানা যায়, বিকেল থেকে রাত পর্যন্ত কুকুরে কামড়ানো এই রোগীদের সামলাতে হিমশিম খায় নার্স ও ওয়ার্ড বয়রা। গুরুতর আহত রোগীদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।

ফরিদপুরে পাগলা কুকুরের কামড়ে আহত । ছবি: প্রতিনিধি

ফরিদপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুনতাসির হাসান জিসান জানান, শুক্রবার রাত ৮টা পর্যন্ত কমপক্ষে ৩৫ জন কুকুরে কামড়ানো রোগী চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। আহতদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান এই চিকিৎসক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ