1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ঘুমন্ত বাবা-মায়ের কোল থেকে চুরি হওয়া শিশু খুলনায় উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ২৬৬ 0 সংবাদ টি পড়েছেন
বাগেরহাট প্রতিনিধি // বাগেরহাটের ফকিরহাটে কৃষক দম্পত্তির ঘর থেকে চুরি হওয়া আড়াই মাস বয়সী শিশু সাজিদ ফারাজীকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে খুলনা নগরীরর মিয়াপাড়া এলাকায় দারুল উলুম মসজিদের সিঁড়িতে একটি ব্যাগ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে খুলনা সদর থানা পুলিশ। চুরির ঘটনায় জড়িতদের এখনো শনাক্ত করা যায়নি।

শুক্রবার ভোরে উপজেলার জাড়িয়া-মাইট কুমড়া গ্রামের আবু সাঈদ ফারাজী ও সুমি খাতুন দম্পত্তির কোল থেকে শিশু সন্তানটি চুরি হয়।

শিশুটিকে ফিরে পেয়ে খুশি বাবা-মাসহ এলাকাবাসী। শিশুটির মা সুমি বলেন, ‘মনে হচ্ছিল আমার বুকের মধ্যে কী যেন নেই। পরাণডা এখনই বের হয়ে যাবে। সারাদিন শুধু খাঁ খাঁ করেছে আমার বুক। আমার বাজানকে পেয়ে মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে পেয়েছি। সব কষ্ট ভুলে গেছি।’

বাবা আবু সাঈদ বলেন, ‘আমার সন্তানকে ফিরে পেয়েছি এটাই শান্তি। তবে চুরিতে যারা জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, ‘শিশু চুরির খবর পাওয়ার পর থেকে পুলিশ অভিযান শুরু করে। পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা শিশুটিকে ফেলে রেখে চলে যায়। আমরা শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ