1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

চোট নিয়ে হাসপাতালে মিরাজ

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ২৩৫ 0 সংবাদ টি পড়েছেন
ক্রীড়া ডেস্ক // সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনের সময় চোট পেয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে সামনে রেখে শুক্রবার ওয়ার্ম আপের সময় ফুটবল খেলতে গিয়ে চোখে আঘাত পান তিনি।

পরে মিরাজকে হাসপাতালে নেয়া হয়। সেখানে সিটি স্ক্যান করা হয়েছে। স্বস্তির খবর, সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসেছে। এখন মিরাজকে নিয়ে যাওয়া হয়েছে চোখের চিকিৎসকের কাছে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘ওর চোখে ফুটবল লেগেছে। আমরা ওর সিটি স্ক্যান করেছি। রিপোর্ট ভালো এসেছে। এখন দেখি চোখের চিকিৎসক কী বলেন।’

বৃহস্পতিবার (১৬ মার্চ) দলের সঙ্গে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ভেন্যু সিলেটে এসেছেন মিরাজ। ওই দিন বাংলাদেশ দলের সঙ্গে ঐচ্ছিক অনুশীলন করেছে তিনি।

শুক্রবার সকালে মাঠে এসে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন এই অলরাউন্ডার। সেখানে ফুটবল খেলতে গিয়ে পেসার হাসান মাহমুদের মারা বলে আঘাত পান মিরাজ। সঙ্গে সঙ্গে তাকে মাঠ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার (১৮ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। তবে সে ম্যাচে মিরাজকে পাওয়া যাবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ