1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

ভোটারও নাই, এজেন্টও নাই!

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২০৩ 0 সংবাদ টি পড়েছেন
কুমিল্লা প্রতিনিধি // চলছে কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচন। সকাল থেকে ভোট গ্রহণ শুরু হলেও, কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি ছিল হতাশা জনক। ভোটার শূন্য কোনো কোনো কেন্দ্রে এজেন্ট না থাকার চিত্রও দেখা মিলেছে।

নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭নং ভোট কেন্দ্রে বেলা সাড়ে এগারোটা নাগাদ ভোট পড়েছে মাত্র একটি৷ সেই কক্ষে ছিল না কোনো প্রার্থীর এজেন্ট। তার সাথের ৮নং কক্ষে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর একজন এজেন্ট থাকলেও, সেখানেও তিন ঘণ্টায় ভোট পড়েছে মাত্র একটি। তবে বেলা এগারোটা পর্যন্ত কক্ষটি ছিল ভোট শূন্য।

৭ নং কক্ষের সহকারী প্রিজাইডিং অফিসাররা জানান, ‘কক্ষ গুলোতে কোনো এজেন্টই আসেনি৷ তাই এজেন্ট টোল গুলো রয়েছে ফাঁকা’৷

ভোট কেন্দ্রটিতে ১০টি বুথে ভোট গ্রহণ চলছে। নুরপুর কেন্দ্র মোট নয় প্রার্থীর ৪৪ জন এজেন্ট হিসেবে কার্ড সংগ্রহ করলেও, সেখানে এজেন্টদের উপস্থিতি ছিল ২৫ জনের মতো।

প্রিজাইডিং অফিসার মো. রুবেল মিয়া জানান, ৪৪জন এজেন্ট তাদের কার্ড সংগ্রহ করেছেন। কোনো এজেন্ট কেন্দ্রে না আসলে আমাদের কিছুই করার থাকে না।

কুমিল্লা লালমাই উপজেলা চেয়ারম্যান তিনজন, ভাইস চেয়ারম্যান তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীতা করছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ, বরুড়ার শিলমুড়ি উত্তর ও দক্ষিণ, দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ