1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

জাহাজপুরা পাহাড়ে ফের ৭ বাংলাদেশিকে অপহরণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৯৫ 0 সংবাদ টি পড়েছেন
কক্সবাজার প্রতিনিধি // কক্সবাজারের টেকনাফের বাহাছড়া ইউনিয়নে জাহাজপুরা পাহাড়ে ফের সাত বাংলাদেশিকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুরে ওই পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। টেকনাফ বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ রফিক এ তথ্য নিশ্চিত করেছেন।

অপহৃত ব্যক্তিরা হলেন- উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামের বাসিন্দা রফিক আলম, আজিজ, আইয়ুব ও ফজল করিম। তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় জানা যায়নি।

মোহাম্মদ রফিক বলেন, বৃহস্পতিবার দুপুরে প্রাথমিকভাবে জেনেছি কাঠ সংগ্রহ করতে গিয়ে এলাকার সাত ব্যক্তি অপহরণের শিকার হয়েছে। পরে অপহরণের খবরটি পুলিশকে জানানো হয়েছে।

টেকনাফ থানার ওসি আব্দুল হালিম জানান, বৃহস্পতিবার দুপুরে খবরটি শোনার পর এ মুহূর্তে ঘটনাস্থলে যাচ্ছি। স্থানীয়দের নিয়ে আমরা পাহাড়ে ঢুকবো।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার একটি পাহাড়ের ভেতর খালে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হন আট জন। পরে মুক্তিপণ দিয়ে তারা ফেরেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ