1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ঝালকাঠিতে বাসচাপায় স্কুলছাত্রসহ নিহত ২

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২২৩ 0 সংবাদ টি পড়েছেন
ঝালকাঠি প্রতিনিধি // ঝালকাঠির নলছিটিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের শিমুলতলা বাজারে বাসচাপায় স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে শিমুলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র তুর্য ভট্টাচার্য স্থানীয় জেড এ ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি গ্রামের মিলন ভট্টাচার্যের ছেলে। আকাশ নামের অপর নিহত যুবক একটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি। তবে আকাশের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে নলছিটির দপদপিয়া ইউনিয়নের জেড এ ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়ক পারাপরের সময় ওই স্কুলের শিক্ষার্থী তুর্য ভট্টাচার্য ও বিক্রয় প্রতিনিধি আকাশকে চাপা দেয় আল-আমিন পরিবহন নামের একটি বাস। এতে দুজন ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনার খবর পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে শিক্ষার্থীদেরকে শান্ত করলে যানচলাচল স্বাভাবিক হয়।

নলছিটি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, ঘাতক বাসটিকে বাকেরগঞ্জ উপজেলা থেকে আটক করা হয়েছে। তবে চালক ঘটনার পরপরই পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ