1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বজ্রপাতে তিনজনের মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২০৯ 0 সংবাদ টি পড়েছেন
শরীয়তপুর প্রতিনিধি // শরীয়তপুরের জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলায় বজ্রপাতে তিনজন মারা গেছেন। এ সময় আহত হয়েছে আরও এক শিশু।

বুধবার দুপুরে জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়ন এবং ভেদরগঞ্জ মহিষার ও ছয়গাও ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবরকান্দি গ্রামের জাহাঙ্গীর মোল্লার ছেলে সিফাত মোল্লা ও ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের মহিষার গ্রামের মোসলেম মালের স্ত্রী আনোয়ারা বেগম এবং সৌদি প্রবাসী নাদিম মুন্সি নাজিমপুরের বাসিন্দা।

আহত শিশু কাচারিকান্দি গ্রামের সেলিম শেখের মেয়ে সুরা (২)।

জানা গেছে, সিফাত মোল্লা বাড়ির পাশের মাঠে কৃষি কাজ করছিলেন। বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া নিজ ঘরে শিশু সুরা খেলছিল, বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হয়। পরে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠান।

এদিকে, আনোয়ারা বেগম মাঠ থেকে গরু আনতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপতে নিহত হন। অপরদিকে নাজিমপুরে মাছের প্রজেক্টে খাদ্য দিতে গিয়ে সৌদি প্রবাসী নাদিম মুন্সি নামের এক যুবক বজ্রপাতে নিহত হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ