1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সামরিক বাহিনী ৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য আটক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা পটুয়াখালীতে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব বরিশাল সদর সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব, দলিল লেখক হান্নানের বিরুদ্ধে অভিযোগ রিহানার বাড়িতে ১০ রাউন্ড গুলিবর্ষণ, গ্রেফতার ১

চলতি মাসেই গুচ্ছভর্তি কার্যক্রম শুরু

  • প্রকাশিত : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৫৭ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কার্যক্রম। চলতি মাসেই নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবে।

শুরুতে কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছভর্তি প্রক্রিয়ায় থাকতে দ্বিমত পোষণ করলেও শিক্ষা মন্ত্রণালয়ের আলোচনায় জোরালো কোনো আপত্তি তোলেনি। ফলে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সম্মিলিত সিদ্ধান্তে এ মাসেই শুরু হচ্ছে গুচ্ছভর্তি কার্যক্রম।

ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও জবি উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, সবকিছু ঠিক থাকলে এ মাসেই গুচ্ছভর্তি কার্যক্রম শুরু হবে। জুলাইয়ে শুরু হবে নতুন শিক্ষাবর্ষের ক্লাস। সব ত্রুটি চিহ্নিত করে একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম চলবে। প্রয়োজনে টেকনিক্যাল বিষয়গুলো আরও উন্নয়ন করা হবে।

এদিকে নিজস্ব স্বকীয়তা ধরে রাখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এ পদ্ধতি থেকে বের হওয়ার দাবি জানিয়েছে। জবির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, মাত্র কয়েকটা আসন পূরণের জন্য দশের বেশি মেধা তালিকা দেওয়া লাগে। এতে মেধাবী শিক্ষার্থী হারাচ্ছি আমরা। বিশ্ববিদ্যালয়টি গুচ্ছতে থাকবে কি না, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার(১৬মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা হবে।

অন্যদিকে, ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, মন্ত্রীকে সমস্যার কথা জানিয়েছি। নিজস্ব প্রক্রিয়ায় ফিরতে উপাচার্যের কাছেও চিঠি দিয়েছি।

২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম ২২টি বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষ্ঠিত হয় গুচ্ছভর্তি পরীক্ষা। শিক্ষার্থীদের সুবিধার বিষয়ে চিন্তা করে এ কার্যক্রম শুরু হলেও পরবর্তী সময়ে নানাবিধ ত্রুটি ও অব্যবস্থাপনা দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ