1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

পিএসজিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান নেইমার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২৭৮ 0 সংবাদ টি পড়েছেন

লিওনেল মেসি ও নেইমার, কাউকেই আর ক্লাবে রাখতে চায় না পিএসজি। বেশ কিছু দিন থেকেই এমন সংবাদে সয়লাব ফরাসি গণমাধ্যমে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে এবারও তারা বাদ পড়লে গুঞ্জনে যেন আরও ঘি ঢালা হয়। এরমধ্যেই ক্রীড়াভিত্তিক শীর্ষ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, পিএসজিতে খেলেই ক্যারিয়ারের ইতি টানতে চান নেইমার।

পিএসজিতে যোগ দেয়ার এক মৌসুম শেষ না হতেই নেইমারের বার্সেলোনায় ফিরে যাওয়ার গুঞ্জন প্রায়শই উঠেছে। এছাড়া অন্যান্য ক্লাবের সঙ্গেও তার নাম উঠেছে অনেকবার। কিন্তু এখনও পিএসজিতেই রয়েছেন এ ব্রাজিলিয়ান। এবং এই ক্লাবেই থাকবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, ৩১ বছর বয়সী এ ফরোয়ার্ড তার ক্যারিয়ার শেষ করতে চান প্যারিসেই।

২০২৬ সালের বিশ্বকাপ কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার সময় ৩৪ বছর বয়সী হবেন নেইমার। এবং পরের বছরের জুনে পার্ক দে প্রিন্সেসে বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হলে ৩৫ বছর বয়সী হবেন তিনি। তখন অবসর নেবেন নাকি প্যারিসে তার অবস্থান দীর্ঘায়িত করবেন তা জানা যাবে পরে। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী অন্য কোনো দলে যাওয়ার পরিকল্পনা করছেন না তিনি।

দলের অপর দুই শীর্ষ তারকা কিলিয়ান এমবাপে ও মেসি। যার মধ্যে এমবাপে তার চুক্তির শেষ বছরের কাছাকাছি চলে এসেছেন। আর মেসির চুক্তি এই গ্রীষ্মে শেষ হতে যাচ্ছে। তারপরও যতো জল্পনা-কল্পনা সেই নেইমারকে ঘিরে। গোড়ালির অস্ত্রোপচারের পর এই মৌসুমের বাকিটা মাঠের বাইরে থাকতে হবে তাকে।

২০১৭ সালে বার্সেলোনা থেকে বিশ্ব-রেকর্ড ২০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে যোগ দেন নেইমার। লিগ ওয়ানে দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ফাইনালে (২০২০ সালে) পৌঁছাতে সাহায্য করেছেন তিনি। এরমধ্যেই এই ক্লাবে ১৩টি ঘরোয়া ট্রফি জিতেছেন এ ব্রাজিলিয়ান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ