1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

তুরস্কে ভূমিকম্পে ৬,৬৬০ বিদেশী নাগরিক নিহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২২৩ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৮ হাজার ৪৪৮ জনে দাঁড়িয়েছে। গত সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন, নিহতদের মধ্যে বিদেশী নাগরিক ৬,৬৬০ জন। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, সিরিয়া ও তুরস্ক মিলে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লি বলেন, ভূমিকম্পে নিহত বিদেশির সংখ্যা ৬,৬৬০ জন। এদের মধ্যে বেশির ভাগই আমাদের সিরিয়ান ভাই। তুরস্কের সরকারি সংবাদ মাধ্যম আনাদুলু এই তথ্য জানিয়েছে। তিনি জানান, ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ২১ হাজার কন্টেইনার ইতিমধ্যেই স্থাপন করা হয়েছে এবং মোট ৮৫ হাজার মানুষ সেখানে বসবাস করছেন। ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চলে ১ লাখ ১৫ হাজার ৫৮৫টি কন্টেইনার স্থাপনের পরিকল্পনা রয়েছে তাদের।

গত ৬ ফেব্রুয়ারি ভূমিকম্পটি হয়। তুরস্কের আদানা, আদিয়ামান, দিয়ারবাকির, এলাজিগ, হাতে, গাজিয়ানতেপ, কাহমানমারাস, কিলিস, মালাতিয়া, ওসমানিয়া ও স্যানলিউরফা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে এক কোটি ৩৫ লাখের বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: আনাদুলু

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ