1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

এ সপ্তাহেই আঘাত হানতে পারে কালবৈশাখী

  • প্রকাশিত : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২১১ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // দেশের বিভিন্ন স্থানে ১৫ থেকে ১৯ মার্চের মধ্যে আঘাত হানতে পারে কালবৈশাখী। ভারতীয় সংবাদমাধ্যম ‍হিন্দুস্তান টাইমস আভাস দিয়েছে, ১৫ মার্চ বিকেলের পর থেকে ১৬ মার্চ সকাল ৮টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগে কালবৈশাখীসহ শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত হতে পারে।

একই সঙ্গে কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল গত শুক্রবার তার ফেসবুকেও একই ধরনের আভাস দেওয়া হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, সে দেশের পশ্চিমবঙ্গের একাধিক জেলা হয়ে এ কালবৈশাখী ১৬ মার্চ বাংলাদেশে প্রবেশ করার আশঙ্কা রয়েছে। ঝড়ের পরিধি হবে কুষ্টিয়া, চুয়াঙাঙ্গা, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত। ঢাকায়ও অগ্রসর হতে পারে।

এ ছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা পর্যন্ত এ ঝড় বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। কোনো কোনো জেলায় ঝড় প্রচণ্ড গতিতে বইতে পারে।

বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। তবে এখনো গতিবিধি বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আজকালের মধ্যে ঝড়ের গতিবিধি বোঝা যাবে। তবে সার্বিকভাবে সংকেত দেওয়ার প্রস্তুতি রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ