1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

পুলিশের ওপর জেলেদের হামলা, ফাঁড়ির ইনচার্জসহ আহত ১৬

  • প্রকাশিত : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২২৯ 0 সংবাদ টি পড়েছেন
বরিশাল প্রতিনিধি // বরিশালের মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান পরিচালনার সময় পুলিশের উপর জেলেদের হামলায় পুলিশের ফাঁড়ি ইনচার্জসহ ১৬ জন আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আট রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে পুলিশ।শুক্রবার সন্ধ্যায় হিজলা উপজেলার মেঘনা নদীর মাঝে সবুজ বয়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার সাঈদ হোসেন জানান, হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই আভিযানিক দলের ওপর হামলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮ রাউন্ড শটগানের গুলি ছোঁড়া হয়। এ ঘটনায় ১৬ জনের মতো আহত হয়েছে। এছাড়া কয়েকটি নৌকা পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। সবাই বর্তমানে চিকিৎসাধীন।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, সন্ধ্যার দিকে নৌ পুলিশ ও উপজেলা মৎস্য কর্মকর্তাসহ কয়েকটি টিম হিজলা উপজেলা মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান পরিচালনা করে। এ সময় নদীতে থাকা একটি জাল তুলতে গেলে আশপাশের কয়েকশ জেলে অভিযান পরিচালনাকারী টিমের ওপর হামলা করে। হামলায় নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ বিকাশ চন্দ্র দেসহ কয়েকজন আহত হয়েছে। সবাই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস মিয়া জানান, সন্ধ্যার দিকে হঠাৎ পুলিশের ওপর হামলা হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ