1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

রেগে ভক্তকে ক্যাপ দিয়ে আঘাত করলেন সাকিব

  • প্রকাশিত : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২৯৩ 0 সংবাদ টি পড়েছেন

রাতে একটি ফ্যাশন ব্রান্ডের ফ্ল্যাগশিপ উদ্বোধনীতে থাকবেন, ফেসবুকে এক ভিডিও বার্তায় আগেই জানিয়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আর তাই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষ হতেই ছুটে গেছেন সেখানে। বিপত্তিটা বাধে তারপরই।

একটি ভিডিওতে দেখা যায়, সাকিবকে কাছে পেয়ে ভিড় জমান ভক্ত-সমর্থকরা। তার মধ্য থেকে একজন সাকিবের মাথার ক্যাপ টেনে নেয়ার চেষ্টা করেন। এ ঘটনায় মেজাজ ধরে রাখতে পারলেন না কিছুক্ষণ আগেই টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারানো দলের নেতৃত্ব দেয়া ক্যাপ্টেন। মাথার ক্যাপ দিয়েই অনবরত মারতে থাকলেন সেই সমর্থককে। এরপরই গাড়িতে উঠে দ্রুত স্থান ত্যাগ করতে দেখা যায় সাকিবকে।

বাইশ গজে যেমন প্রতিপক্ষের ত্রাস, তেমনি বিজ্ঞাপনের বাজারেও তুমুল চাহিদা বিশ্বসেরা এই অলরাউন্ডারের। এছাড়া যুক্ত রয়েছেন মোবাইল কোম্পানি অপ্পোসহ নামিদামি সব ব্র্যান্ডের সঙ্গে। আর তাই বছরজুড়েই ব্যস্ত থাকতে দেখা যায় তাকে।

বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় জয়টা এসেছে কিছুক্ষণ আগেই। মাঠে আনুষ্ঠানিকতা শেষে দল যখন বিশ্রামের খোঁজে টিম হোটেলের পানে, সাকিব তখন ছুটলেন ব্র্যান্ডের শো-রুম ওপেনিংয়ে। সেখানে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিলেন।

ভক্ত-সমর্থকদের সঙ্গে সাকিবের সম্পর্কটা কখনোই ঠিকঠাক ছিল না। এর আগেও বেশ কয়েকবার বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছিলেন সাকিব। তবে ভক্ত-সমর্থকদেরও আরও সংবেদনশীল হওয়া উচিত বলে মনে করেন অনেকেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ