1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

তিউনিশিয়ায় নৌকাডুবি, ১৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২৪০ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // তিউনিশিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৫৪ জনকে। ইউরোপে উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টা করছিলেন তারা। ইতালি যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়।

তিউনিশিয়ার উপকূলরক্ষী বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার রাতে উপকূলরক্ষী বাহিনীর একটি দল ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে ডুবে যাওয়া নৌকার ৫৪ অভিবাসনপ্রত্যাশীকে জীবিত ও ১৪ জনের মরদেহ উদ্ধার করেছে। নৌকার যাত্রীরা আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের বিভিন্ন দেশের নাগরিক। এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

উন্নত জীবনের আশায় অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে থেকে ইউরোপে যাওয়ার প্রধান পয়েন্ট হয়ে উঠছে স্ফ্যাক্স।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্যানুযায়ী, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর অতিক্রম করার চেষ্টা করে ২৫ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। তিউনিসিয়ায় অভূতপূর্ব অর্থনৈতিক সংকটের কারণে ২০২২ সালে ১৮ হাজারের বেশি তিউনিসিয়ান নৌকায় ইউরোপে গেছেন।

সূত্র: আলজাজিরা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ