1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বিদেশি উপহারের নামে প্রতারণা, গ্রেপ্তার প্রতারক

  • প্রকাশিত : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২৪০ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // ব্রিটিশ নাগরিক পরিচয়ে উপহার পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ইউসুফ (৩০) না‌মের এক প্রতারককে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

কুমিল্লার চান্দিনা উপজেলার মাহিচাইল বাজার থেকে পাঁচ কিলোমিটার দূরের প্রত্যন্ত একটি গ্রাম থেকে বৃহস্প‌তিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

এটিইউ’র এএস‌পি (‌মি‌ডিয়া অ‌্যন্ড অ‌্যাওয়ার‌নেস উইং) ওয়া‌হিদা পারভীন বলেন, গ্রেপ্তার ইউসুফ ও তার একটি সংঘবদ্ধ চক্র ফেইক আইডি ব্যবহার করে ব্রিটিশ নাগরিক পরিচয়ে উপহার ও পাউন্ড পাঠানোর প্রস্তাব দিয়ে প্রতারণার মাধ্যমে বিশেষ করে নারীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেবার কাজ দীর্ঘদিন ধরে কর‌ছিলেন।

একজন ভুক্তভোগী নারীর ডিএমপির কাফরুল থানায় দায়েরকৃত মামলায় অবৈধ ই-ট্রানজেকশন তদন্ত করতে গিয়ে এটিইউ ইউসুফকে শনাক্ত করে। পরে অভিযান চা‌লিয়ে তা‌কে গ্রেপ্তার করা হয়।

ওয়া‌হিদা পারভীন বলেন, গ্রেপ্তার ইউসুফ ভুক্তভোগী নারীকে উপহারের পার্সেল এবং ৫০ হাজার পাউন্ড গ্রহণের প্রলোভন দেখিয়ে ৪ ধাপে সর্বমোট ১০ লাখ ৬ হাজার ১৫০ টাকা হাতিয়ে নেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ