1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

চাঁদপুরে জাল-নৌকা ও জাটকাসহ ২৯ জেলে আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৬৫ 0 সংবাদ টি পড়েছেন
চাঁদপুর প্রতিনিধি // নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ২৯ জেলেকে আটক করেছে নৌপুলিশ। চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় তারা জাটকা ধরছিলেন।

বুধবার সকাল থেকে রাত পর্যন্ত নদীতে অভিযান চালিয়ে জাটকা ধরার সময় হাতেনাতে জেলেদের আটক করা হয় বলে জেলার নৌ থানার ওসি মো. কামরুজ্জামান জানান।

আটক জেলেদের সবার বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলা। তাদের কাছ থেকে কারেন্টজাল, ৫টি মাছ ধরার নৌকা ও ১৮৮ কেজি জাটকা জব্দ করা হয়।

ওসি মো. কামরুজ্জামান বলেন, আটককৃতদের মধ্যে ১৮ জনের বিরুদ্ধে মডেল থানায় মৎস্য আইনে মামলা করা হয়েছে। ৮ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ৩ জন শিশু জেলেকে সতর্ক করে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

 

এসময় কারেন্ট জাল জব্দ করা হয়

পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান আরও জানান, জব্দ করা কারেন্টজাল আগুনে পুড়িয়ে দেয়ার পাশাপাশি পাঁচটি নৌকা মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। আর ১৮৮ কেজি জাটকা স্থানীয় গরীব দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ