1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় মামলা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২৪৪ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে শিরিন ম্যানসনে বিস্ফারণের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। নিউমার্কেট থানায় আগে থেকেই একটি সাধারণ ডায়েরি ছিল। সেটিই অপমৃত্যু মামলা হয়েছে।

মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন নিউমার্কেট থানার ওসি শফিকুল গনি। তিনি জানান, এরইমধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এদিকে, বিস্ফোরণ ঘটনায় ভবনের চারপাশে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে ইট-বালু-সুরকি। স্থানীয়দের উদ্যোগে কিছু আবর্জনা সরানো হলেও পুরোপুরি পরিষ্কার এখনো হয়নি। ভীতি কাজ করছে আশপাশের বাসিন্দাদের মাঝে। ঝুঁকিপূর্ণ এ ভবনটি দ্রুত অপসারণ করার দাবি জানিয়েছে স্থানীয়রা।

রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫২ মিনিটে তিনতলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে। এরপর তাৎক্ষণিকভাবে সেখানে আগুন ধরে যায় এবং ভবনটির কিছু অংশ ধসে পড়ে। এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, ময়নাতদন্ত শেষে বিস্ফোরণের ঘটনায় নিহত তিনজনের মরদেহ সোমবার (৬ মার্চ) তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতরা হলেন- নিউ জেনারেশন লায়রা প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর মো. শফিকুজ্জামান শেখ (৪৬), ডেলিভারি ম্যান আব্দুল মান্নান খলিফা (৬৩) ও প্রতিষ্ঠানে স্টোর কিপার মো. সাদেকুর রহমান তুষার (৩২)।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ