1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

গোপালগঞ্জে বাসচাপায় শিক্ষকসহ নিহত ৩

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২৪৬ 0 সংবাদ টি পড়েছেন
গোপালগঞ্জ প্রতিনিধি // গোপালগঞ্জের কাশিয়ানিতে বাসচাপায় মাদরাসার শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর একটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- এমএ হাসিব, নবীর শেখ ও আব্দুর রহিম। তাদের মধ্যে হাসিব ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের মাদরাসার ‌শিক্ষক। এছাড়া নিহত আব্দুর রহিম কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের মো. রাজা মিয়ার ছেলে। আর নবীর শেখও একই গ্রামের বাসিন্দা লোকমান শেখের ছেলে। নিহতদের দুইজন বাইসাইকেল আরোহী ছিলেন। আর হাসিব ছিলেন মোটরসাইকেল আরোহী।

কাশিয়ানী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মানবিন্দ্র বিশ্বাসও দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মানবিন্দ্র বিশ্বাস জানান, দুপুরে পোনা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক হাসিব নিহত হন। আহত হন বাইসাইকেলে থাকা নবীর শেখ ও আব্দুর রহিম। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ