1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

ঘুরতেন একসঙ্গে, মৃত্যুও একই সঙ্গে

  • প্রকাশিত : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২৩১ 0 সংবাদ টি পড়েছেন
চৌগাছা প্রতিনিধি // যশোরের চৌগাছায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইব্রাহিম হোসেন (২৭) ও জাহাঙ্গীর হোসেন (২৭) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টা ৪০ মিনিটে উপজেলার চৌগাছা-মহেশপুর সড়কের বাটিকামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইব্রাহিম চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুঠিপাড়া গ্রামের ইউসূফ আলীর ছেলে। জাহাঙ্গীর একই গ্রামের বাকি বিল্লাহ বাক্কির ছেলে।

পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে দুই বন্ধু চৌগাছা থেকে মোটরসাইকেলে মহেশপুরের দিকে যাচ্ছিলেন। তারা চৌগাছা থানাধীন ১০ নম্বর নারায়ণপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামের কাজী ফার্ম থেকে ২০০ গজ দূরে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ইব্রাহিম ও জাহাঙ্গীর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।

জাহাঙ্গীরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে ভোরে জাহাঙ্গীরও মারা যান।

হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. এমরান বলেন, ‘হাসপাতালে আনার আগেই ইব্রাহিমের মৃত্যু হয়। জাহাঙ্গীরের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।’

স্থানীয়রা জানান, ‘দুই বন্ধু একসঙ্গেই বেড়াতেন। বেশির ভাগ সময় এক মোটরসাইকেলেই চড়তেন। গতকালও এক মোটরসাইকেলে একসঙ্গে যাচ্ছিলেন চৌগাছা থেকে মহেশপুর। অ্যাক্সিডেন্ট করে মৃত্যুও হলো একসঙ্গে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ