1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, তবু চীন গেলেন বেলারুশ প্রেসিডেন্ট

  • প্রকাশিত : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২৩২ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির মধ্যেই চীন সফরে গেলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কো। মঙ্গলবার রাতে বেইজিংয়ের বিমানবন্দরে অবতরণ করে বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কোকে বহন করা রাষ্ট্রীয় বিমান। এসময় তাকে স্বাগত জানান চীনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিনের সফরে চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে লুকাশেঙ্কোর। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে লুকাশেঙ্কো এই সফরে যাচ্ছেন বলে গত রোববার জানিয়েছে চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়।

তবে বিশ্লেষকদের আশংকা, ইউক্রেনের বিরুদ্ধে চলমান ‘বিশেষ সামরিক অভিযানে’ রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি চীন গুরুত্ব সহকারে বিবেচনা করছে।

মার্কিন কর্মকর্তাদের মতে, এ ধরনের উদ্যোগের পরিণাম ভয়াবহ হতে পারে।

তবে চীন যুক্তরাষ্ট্রের সব অভিযোগ অস্বীকার করেছে। বেইজিংয়ের দাবি, দেশটি শান্তি আলোচনার পক্ষে। তারা ওয়াশিংটন ও মিত্রদের বিরুদ্ধে জ্বলন্ত আগুনে আরও ঘি ঢেলে সংঘাতের মাত্রা বাড়ানোর অভিযোগ এনেছে।

এদিকে সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, চীন-রাশিয়া সম্পর্কের দিকে অঙ্গুলি নির্দেশ করার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই। আমরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের চাপ ও বলপ্রয়োগে নতি শিকার করবো না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ