1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরিশালে প্রতিভা অন্বেষণ প্রতিযোগীতায় সনদ পেল কাব স্কাউট ও স্কাউট সদস্যরা

  • প্রকাশিত : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২৫৮ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে প্রতিভা অন্বেষণ প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।

গতকাল মোঃ মনিরুজ্জামান ( ডিআরসি, স্পেশাল ইভেন্টস) এর সভাপতিত্বে নগরীর ২৫ নং ওয়ার্ডস্থ বাংলাদেশ স্কাউট, বরিশাল অঞ্চলের আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অঞ্চল পর্যায়ে এ প্রতিযোগীতায় ৭০ জন কাব স্কাউট ও স্কাউটরা অংশ নেয়।

এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্বা আব্দুস সাত্তার। জানাযায়, কাব স্কাউটের সদস্যরা রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত , পল্লীগীতি, দেশাত্ববোধক গান, নৃত্য (সাধারণ) , চিত্রাঙ্গকন, ক্বেরাত , আবৃত্তি ( ছড়া/কবিতা) ও বাংলা ভাষার উপস্থাপনা ইত্যাদি প্রতিযোগীতায় অংশ নেয়।

এছাড়া স্কাউট সদস্যরা রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত , পল্লীগীতি, দেশাত্ববোধক গান, নৃত্য (সাধারণ/ উচ্চাঙ্গ), চিত্রাঙ্গকন, ক্বেরাত , যন্ত্রসংগীত, বাংলা ভাষার উপস্থাপনা ইত্যাদি প্রতিযোগীতায় অংশ নেয়।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বরিশাল আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও সম্পাদক স্বপন কুমার দাস (এলটি), অঞ্চলের সহ-সভাপতি আঃ সোবাহান (এলটি), তুষার কান্তি চৌধুরী (এলটি , ডিআরসি, প্রশিক্ষণ), অঞ্চলের যুগ্ন সম্পাদক ফারুক আলম (এএলটি), অঞ্চলের সদস্য প্রণব কুমার মন্ডল ( এলটি)। অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

এছাড়া প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকারীরা জাতীয় পর্যায়ে অংশ নিতে পারবে বলে জানাযায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ