1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৬, আহত ৮৫

  • প্রকাশিত : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২৫২ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // গ্রিসে দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮৫ জন।

মঙ্গলবার সন্ধ্যায় গ্রিসের লারিসার কাছে এ দুর্ঘটনা ঘটে। দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে যায়। আহতদের উদ্ধারে এবং আগুন নেভাতে সেখানে দ্রুত ছুটে যান জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দুর্ঘটনা কবলিত দু’টি ট্রেনের একটি যাত্রীবাহী, অপরটি মালবাহী ট্রেন ছিল।

গ্রিসের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সংঘর্ষে লাইনচ্যুত হয়ে যাওয়া বগিগুলো থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।

আগুনের শিখা নিয়ন্ত্রণে ঘটনাস্থলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের অন্তত ১৭টি গাড়ি উপস্থিত হয়।

কী কারণে দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল সেটি এখনো নিশ্চিত নয়। ওই ট্রেন দু’টি থেসালোনিকি এবং লারিসার মধ্যে চলাচল করছিল।

ট্রেনের ভেতর থেকে উদ্ধার হওয়া এক যাত্রী বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, ‘বগির ভেতর মানুষ আতঙ্কিত হয়ে যায়। মানুষ চিৎকার চেঁচামেচি করছিল।’

দুর্ঘটনাস্থল লারিসার গভর্নর কন্সতানতিনোস আগরোসতোস স্কাই টিভিকে বলেছেন, ‘সংঘর্ষ অনেক শক্তিশালী ছিল।’ তিনি জানিয়েছেন, যাত্রীবাহী ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এরমধ্যে প্রথম দুটি বগি চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।

 

গভর্নর আগরোসতোস আরও জানিয়েছেন, ট্রেনের ভেতর থেকে প্রায় ২৫০ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

স্কাই নিউজের ধারণকৃত ভিডিওতে দেখা যায়, ট্রেনের দুটি বগি বিধ্বস্ত হয়ে মাটির সঙ্গে মিশে গেছে এবং সেখান থেকে ধোয়ার কুণ্ডলি বের হচ্ছে, অন্য বগিগুলোর জানালা ভেঙে গেছে। সংঘর্ষের মাত্রা এতটাই শক্তিশালী ছিল যে, ট্রেনের ধ্বংসাবশেষ উড়ে গিয়ে রাস্তায় পড়ে। বিধ্বস্ত বগির ভেতর কেউ আটকে আছেন কিনা সেটি দেখতে উদ্ধারকারীদের টর্চলাইট নিয়ে ছোটাছুটি করতে দেখা যায়।

ফায়ার ব্রিগেডের মুখপাত্র ভাসিলিস ভারথাকোগিয়ানিস জানিয়েছেন, ‘দুই ট্রেনের মধ্যে যেভাবে সংঘর্ষ হয়েছে, বর্তমানে খুবই কঠিন পরিস্থিতির মধ্যে যাত্রীদের উদ্ধার করা হচ্ছে।’

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যাত্রীবাহী ট্রেনটিতে ৩৫০ জনের মতো যাত্রী ছিলেন।

সূত্র: বিবিসি, রয়টার্স

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ