1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলের ক্যাপ পেলেন মিরাজ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৩ 0 সংবাদ টি পড়েছেন

আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলের ক্যাপ বুঝে পেলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের তারকা এ অলরাউন্ডার সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি পোস্ট করে এই খবর নিশ্চিত করেছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মিরাজ লিখেন, ‘আলহামদুলিল্লাহ। আজ আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলের ক্যাপ হাতে পেলাম।’

এর আগে গত এক বছরের পারফরম্যান্স বিবেচনা করে বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করে আইসিসি। যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নেন মিরাজ।

একাদশে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দুজন করে জায়গা পেয়েছেন। একজন করে আছেন বাংলাদেশ, পাকিস্তান, জিম্বাবুয়ের। অধিনায়ক হিসেবে রয়েছেন পাকিস্তানের বাবর আজম।

১৫ ম্যাচ খেলে ডানহাতি মিরাজ ২৮.২০ গড়ে ২৪টি উইকেট নিয়েছেন। তার সেরা বোলিং ২৯ রানে ৪ উইকেট। এছাড়া ৬৬ গড়ে ৩৩০ রান করেছেন। তার ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত একমাত্র সেঞ্চুরিটিও আসে গত বছর ভারতের বিপক্ষে। মিরাজের দুর্দান্ত পারফরম্যান্সেই ভারতের বিপক্ষে সিরিজ জেতে টাইগাররা।

বর্ষসেরা ওয়ানডে একাদশ: বাবর আজম (অধিনায়ক), ট্রাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম, সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ