1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

কে হচ্ছেন ফিফার বর্ষসেরা খেলোয়াড়

  • প্রকাশিত : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০০ 0 সংবাদ টি পড়েছেন

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই জানা যাবে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের নাম। পিএসজির দুই সতীর্থ লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সাথে ব্যালন ডি’অর বিজয়ী রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমার মধ্যে যেকোন একজনের হাতে উঠবে সেরার পুরস্কার।

সোমবার বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ২টায় সুইজারল্যান্ডের জুরিখে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিজয়ীর হাতে তুলে দেয়া হবে বর্ষসেরার পুরস্কার।

আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা উপহার দেয়া মেসিকেই এবারের সেরা পুরস্কারের তালিকায় ফেবারিট মানা হচ্ছে। তবে কাতার বিশ্বকাপে ফ্রান্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করা এমবাপ্পেও অনেকটাই এগিয়ে রয়েছেন। সাতবার ব্যালন ডি’অর জয়ী মেসি ২০১৯ সালে একবারই জয় করেছেন ফিফা বর্ষসেরা পুরস্কার। ২০১৬ সাল থেকে প্রবর্তিত হয়েছে এই পুরস্কার।

২০২০ ও ২০২১ সালে পরপর দুইবার এই পুরস্কার জয় করেছেন পোলিশ তারকা রবার্ট লেভান্ডোভস্কি। দুইবারই মেসি সেরা তিনজনের মধ্যে ছিলেন। গত বছর আর্জেন্টিনার হয়ে শিরোপা জেতায় এবার বর্ষসেরার ট্রফিটি উঠতে পারে ৩৫ বছর বয়সী মেসির হাতে। ফিফা সদস্যভুক্ত প্রতিটি দেশের জাতীয় দলের কোচ ও অধিনায়ক ও একজন করে ক্রীড়া সাংবাদিক সেরা খেলোয়াড়কে ভোট দিয়ে থাকেন। অনলাইনে সমর্থকরাও তাদের প্রিয় তারকাকে ভোট প্রদান করতে পারেন।

এদিকে ফিফা বেস্টের দৌড়ে আছেন এমবাপ্পেও। কাতার বিশ্বকাপে তার কৃতিত্বেই ফ্রান্স নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে ৩-৩ গোলের ড্র নিয়ে লড়াইয়ে টিকে ছিল। এরপর পেনাল্টি শ্যুট আউটে ফ্রান্স আর পেরে উঠেনি। ফাইনালের পরপরই ২৪ বছরে পা দিয়েছেন এমবাপ্পে। আট গোল করে এমবাপ্পে টুর্নামেন্ট সর্বোচ্চ গোলতাদার ট্রফি গোল্ডেন বুট ও মেসি পেয়েছেন টুর্নামেন্ট সেরা গোল্ডেন বল ট্রফি। লিগ ওয়ানের শীর্ষ গোলদাতা এমবাপ্পে ফ্রান্সেরও বর্ষসেরার খেলোয়াড় মনোনীত হয়েছেন।

ফিফা বেস্টের জন্য মনোনীত আরেকজন হলেন ফ্রান্সেরই করিম বেনজেমা। তবে ইনজুরির কারণে বিশ্বকাপ না খেলতে পারায় এই পুরস্কার জয়ের সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে গেছে। ৩৫ বছর বয়সী রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার গত মৌসুমে ৪৬ ম্যাচে ৪৪ গোল করেছেন। চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা শিরোপা জয়ে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ