1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

ইতালি উপকূলে নৌকাডুবি, মৃত্যু বেড়ে ৫৯

  • প্রকাশিত : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৮ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // ইতালি উপকূলে রোববার শরণার্থীবোঝাই একটি নৌকাডুবির ঘটনায় মৃত্যু বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে। কাঠের তৈরি একটি নৌকায় করে দুইশতাধিক শরণার্থী তুরস্ক থেকে সমুদ্রপথে ইতালি আসার পথে ডুবে যায় বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এ সময় শতাধিক লোক সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকেই ডুবে মারা গেছেন বলে জানায় ইতালির কোস্টগার্ড।

উন্নত জীবনের আশায় ইউরোপে যাওয়ার পথে প্রায়ই নৌকাডুবিতে প্রাণহানির ঘটনা ঘটছে। দালালদের খপ্পরে পড়ে অসচেতন ব্যক্তিরা ঝুঁকিপূর্ণ নৌযানে এভাবে অবৈধ উপায়ে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে অনেকেই পানিতে ডুবে মারা যান।

ইতালির কোস্টগার্ড জানায়, ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলে উত্তাল সমুদ্রে অতিরিক্ত যাত্রীবোঝাই কাঠের নৌকাটি ভেঙে যায়।

এদের মধ্যে শতাধিক শরণার্থী সাঁতরে তীরে আসতে পেরেছেন। আর উপকূল বরাবর এলাকা থেকে ৫৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি এক বিবৃতিতে এ ঘটনাকে বড় ধরনের একটি মর্মান্তিক ঘটনা বলে বর্ণনা করেছেন। উন্নত জীবনের আশায় ইউরোপে যেতে এভাবে ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি বন্ধ হওয়া ‘অপরিহার্য’ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, এতে কেবল পাচারকারীদের ফায়দা হয়, আর এমন সব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নৌকাটিতে পাকিস্তান ও আফগানিস্তানসহ কয়েকটি দেশ থেকে আসা অভিবাসনপ্রত্যাশীরা ছিলেন বলে জানিয়েছে ইতালির একটি সংবাদ সংস্থা। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ