1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

পিএসজির অনুশীলনে মেজাজ হারালেন মেসি! কিন্তু কেন?

  • প্রকাশিত : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৮ 0 সংবাদ টি পড়েছেন

সবশেষ কাতার বিশ্বকাপে লিওনেল মেসিকে রাগতে দেখা গিয়েছিল। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারানোর পর ক্ষোভ উগরে দিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। আর এবার নিজ ক্লাব পিএসজির সতীর্থ ভিতিনহার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লেন ‘এল এম টেন’। বেশ কয়েকটি ফরাসি সংবাদমাধ্যম এমনটাই দাবি করেছে।

গত কাতার বিশ্বকাপে লিওনেল মেসিকে রাগতে দেখা গিয়েছিল। নেদারল্যান্ডসকে কোয়ার্টার ফাইনালে হারানোর পর ক্ষোভ উগরে দিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। আর এবার নিজের দল প্যারিস সঁ জরমঁ-র সতীর্থ বিতিনহার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লেন এল এম টেন। বেশ কয়েকটি ফরাসি সংবাদমাধ্যম এমনটাই দাবি করেছে।

লিগ ওয়ানে পিএসজি-এর পরবর্তী প্রতিপক্ষ অলিম্পিক ডি মার্সেই। সেই ম্যাচের আগে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলছিলেন মেসিরা। ফ্রান্সের সাংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, অনুশীলন ম্যাচ হলেও বেশ হার্ড ট্যাকেল চলছিল। মেসির বিপক্ষ দলে ছিলেন বিতিনহা। ম্যাচে কয়েক বার মেসিকে তিনি কড়া ট্যাকল করেন। একাধিক বার মাটিতে পড়ে যান মেসি। আর্জেন্টিনার অধিনায়ক তরুণ সতীর্থকে সতর্ক করেন। কিন্তু গুরুত্ব দেননি পর্তুগালের মিডফিল্ডার।

অনুশীলন ম্যাচে বার বার কড়া ট্যাকলে বিরক্ত হন মেসি। এক সময় ২৩ বছরের সতীর্থের কাছে বার বার কড়া ট্যাকল করার কারণ জানতে চান। তা নিয়ে দু’জনের মধ্যে শুরু হয় বাদানুবাদ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও জল অবশ্য বেশি দূর গড়াতে দেননি পিএসজির অন্য ফুটবলাররা। দু’জনকে সরিয়ে নিয়ে যান তারা। মেসি এবং বিতিনহাকে শান্ত করেন।

মার্সেইয়ের বিরুদ্ধে ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছে পিএসজি। কারণ পিএসজি ২৪টি ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকলেও খুব পিছিয়ে নেই মার্সেই। পাঁচ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা।

চলতি মৌসুমে পিএসজির হয়ে এখনও পর্যন্ত মেসি খেলেছেন ২৭টি ম্যাচ। নিজে করেছেন ১৬টি গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৪টি গোল। অন্য দিকে এই মৌসুমে ই পিএসজিতে যোগ দিয়েছেন ভিতিনহা। এখনও পর্যন্ত ক্লাবের হয়ে তিনি খেলেছেন ৩৩টি ম্যাচ। এর মধ্যে ২৮টি ম্যাচে প্রথম একাদশে জায়গা পেয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ